হোম
জাতীয়

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা-২০২৬ দিবস পালিত।

 জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

তারুণ্যে আশা আকাঙ্খা বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুলাই-২০২৬ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নত ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্য সেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গরুত্বপূর্ণ। তরুণদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। মনে রাখবেন অধিক জনসংখ্যা অভিশাপ নয়, সেটাকে আশির্বাদে পরিণত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাঃ গোলাম রসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান সিদ্দিক, পরিবার পরিকল্পনা পরিদর্শক কাহারোল প্রদীপ কুমার রায়, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব, এসএওয়াই, আরএইচআর প্রকল্পের প্রকল্প অফিসার লুৎফুল বিন ফারুক, শ্রেষ্ঠ উপজেলা হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জজ মিত্র চাকমা।

স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডাঃ রেজাউল হক। আলোচনা সভা শেষে জেলা পরিবার পরিকল্পনা পক্ষ থেকে জেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী হিসেবে ৪ জনকে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শ্রেষ্ঠ উপজেলা প্রশাসন হিসেবে হাকিমপুর উপজেলা প্রশাসনকে সম্মাননা প্রদান করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষ, নারীসহ নিহত ২,আহত ৪।
দুর্ঘটনা 21 hours আগে

তেঁতুলঝোড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ, জনগণের সেবায় নিজেকে উৎসর্গের ঘোষণা
জাতীয় 23 hours আগে

শিক্ষার মান উন্নয়নে পঞ্চগড়ের তেঁতুলিয়া শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক
রংপুর 23 hours আগে

রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে রাসিকের লোক দেখানো অভিযান,আবারও যে
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া মুক্ত উপজেলা ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বিকট শব্দে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১আহত
দুর্ঘটনা 1 day আগে

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার,নারী আটক।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অপহরণ করে আটক রেখে অশ্লীল ভিডিও ধারণ মহিলাসহ গ্রেফতার
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক