তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
দিনাজপুরের সাদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের বিশেষ আভিজানে ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করা হয়েছে।
২৬ এপ্রিল ২০২৬ রোববার সকাল সাড়ে ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক রাকিবুজ্জামান এর নির্দেশে এবং ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রহমান-এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার মোঃ রাশেদুল ইসলাম (২৮)-এর নিজ বাড়ী তল্লাশি করে ৩ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে উদ্ধারকৃত ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৬ হাজার টাকা দেখানো হয়েছে।
পরবর্তীতে ৩০২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত যুবক মোঃ রাশিদুল ইসলাম (২৮)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) স্মরণির ১০ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।