হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের কেয়ার স্পেশালাইজড জে: হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সবাদ সম্মেলন

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর পরিচালিত বহির্বিভাগ চালুকরণে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরের কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বর্হিবিভাগে সংবাদ সম্মেলন করেছে কর্তৃপক্ষ।

উক্ত সংবাদ সম্মেলনে বলা হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী অলাভজনক, নিজস্ব আয়ে পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে ১৯৯২ সালের ১৬ জুন প্রয়াত মন্ত্রী মরহুমা বেগম খুরশিদ জাহান হক এমপি এটি প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার (১ম পর্যায়ে ৫০ শয্যা) শীর্ষক প্রকল্প কার্যক্রম উদ্বোধণ করেন।

সেই সময় হতে পর্যায়ক্রমে ক্লোজ হার্ট সার্জারী, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারীসহ শিশু কার্ডিওলজি এবং নিউরো মেডিসিন, নিউরো সার্জারী, জেনারেল সার্জারী, অর্থোপেডিক সার্জারী, গাইনী এন্ড অবস্, ফিজিওথেরাপী ও ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা প্রদান করা হচ্ছে।
হৃদরোগ চিকিৎসার পাশাপাশি ওয়ান স্টেপ সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে “কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এর কার্যক্রম শুরু হয়। সরকারি স্বাস্থ্য সেবা ব্যবস্থার সহযোগী হিসেবে সর্বস্তরের জনসাধারণের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বর্হিবিভাগের কার্যক্রম গ্রহণ করা হয় এবং ২০২২ সালের ১৭ জুন বর্হিবিভাগ ভবনে কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক। বর্তমানে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হিবিভাগ কার্যক্রম শুরু হয়েছে।

প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১টি টিকিটে ২ বার বর্হিবিভাগে রোগী দেখানো যাবে। বহির্বিভাগে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং আমরা গৃহস্থলী মা-বোনদের ও কর্মজীবীদের সুবিধার্থে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বহির্বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। রোগী দেখার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শক্রমে আল্ট্রাসনোগ্রাম ও প্রয়োজনীয় প্যাথলজীক্যাল পরীক্ষা মানসম্মতভাবে স্বল্পমূল্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই সেবার পরিধি বৃদ্ধি করা হবে।

বহির্বিভাগে পর্যায়কমে “নিরাপদ প্রসব সেন্টার” ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালু করার উদ্যোগ নেওয়া হবে। উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক একেএম আজাদ। হাসপাতালের কার্যক্রম সমন্ধে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক