হোম
আইন-বিচার

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর কাছে চাঁদাদাবী ও হুমকির অভিযোগ

আব্দুল আজিম, পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

প্রতিবেদন-২
খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর কাছে চাঁদাদাবী ও হুমকির অভিযোগ
দিনাজপুরের পাবর্তীপুর উপজেলা পৌর শহরের ২নং ওয়ার্ডের স্টেশন রোডস্থ আলহাজ্ব মহিউদ্দিন সড়ক কাপড়ের মার্কেটের মালিক মীর সিরাজুল হক সরকারী খাস জমি বন্দবস্ত নিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। উক্ত নির্মাণ কাজ বন্ধ করে তা অপসারণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন মোঃ আমিন।

আবেদন করার পর সেই রাতেই আমিনের বাসায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে বিভিন্ন রকম হুমকি প্রদান করেন মীর সিরাজুল হক। এব্যাপারে পাবর্তীপুর রেলওয়ে থানায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাদী হযে অভিযোগ করেন আমিন।

অভিযোগ সুত্রে জানা যায়, পার্বতীপুর পৌরসভাধীন ২নং ওয়ার্ডের নতুন বাজার নামক স্থানে আলহাজ্ব মহি উদ্দিন সড়কে বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের অর্থ যোগানদাতা মীর সিরাজুল হক (৭০), পিতা মৃত-খলিলুর রহমান, সাং- নতুন বাজার, কাপড় মার্কেট, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুর। স্থানীয় নতুন বাজার কাপড় মার্কেটস্থ আলহাজ্ব মহিউদ্দীন সড়কে খাস জমি বন্দবস্ত নিয়ে নিয়মবর্হিভূত ভাবে চার তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করে। এতে স্থানীয় ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীরা নানাবিধ দূর্ভোগের সম্মুখীন হতে হয়।

আওয়ামীলীগ পতনের পর দীর্ঘ ১৬ মাস মীর সিরাজুল তার চার তলা ভবনের নির্মান কাজ বন্ধ রাখে। পূনরায় ভবনের নির্মাণ কাজ শুরু করলে আমিনসহ স্থানীয় লোকজন ১নং বিবাদী মীর সিরাজুল হককে তার চার তলা ভবনের নির্মান কাজ বন্ধ রাখার পরামর্শ দিলে সিরাজুল হক তাদের কথার কোন কর্নপাত না করে অবৈধ ভাবে নির্মান কাজ চলমান রাখে। এরপর আমিন বাদী হয়ে বিষয়টি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত ভাবে অবহিত করলে ১নং বিবাদী মীর সিরাজুল হক বাদী আমিনের উপর ক্ষিপ্ত হয়ে আমিনের ক্ষতি সাধন করার জন্য নানা প্রকার সুযোগ খুজতে থাকে।
মোঃ আমিন জানান, গত ১৯/০৪/২০২৬ তারিখ রাত সাড়ে ৮টায় পার্বতীপুর পৌরসভাধীন ০৭নং ওয়ার্ডের পার্বতীপুর সরকারী কলেজ এর মেইন গেটের পার্শ্বে অবস্থান করাকালে, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ সদস্য বিবাদী ২। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা মৃত- নজমুল আবেদীন, সাং- নতুন বাজার, গুলশান নগর, ৩। পংকজ রায় (৩০), পিতা মৃত- পুতুল রায়, সাং- নতুন বাজার, রোস্তমনগর, উভয় থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরদ্বয় ছাড়াও অজ্ঞাতনামা ৫/৭ জন মটর সাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় আমার কাছে এসে আমাকে ১নং বিবাদীর বিরুদ্ধে দায়েরকৃত লিখিত অভিযোগটি উত্তোলন করার জন্য বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে বলে এখন তোকে নগদ ১ লক্ষ টাকা চাঁদাদাবী করে।

আমি তাদের প্রস্তাব প্রত্যাখান করলে বিবাদীগণ আমার উপর ক্ষিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং তাহাদের হাতে থাকা ধারালো ছোরা-চাকু দিয়া মারপিট করিতে উদ্যত হয়। শোর-গোল শুনে পার্শ্ববর্তী লোকজন মোঃ হাসান আলী (৩০), পিতা- মহির উদ্দিন, মোঃ মোশারফ হোসেন (৩২), পিতা- মোঃ আঃ জলিল, উভয় সাং- নিউ কলোনী, ০৭নং ওয়ার্ড, থানা- পার্বতীপুর, জেলা- দিনাজপুরদ্বয় ছাড়াও আরও অনেকে ঘটনাস্থলে আগাইয়া আসে। স্বাক্ষীদের উপস্থিতিতে বিবাদীগণ আমাকে বলে যে, পার্বতীপুর হইতে আমাকে পালাইতে হইবে।

অন্যথায়, আমাকে দিনে-দুপুরে, যেখানে পাবে, সেখানে জন সম্মুখে আমাকে হত্যা করে লাশ গুম করবে বলেও হুমকি দিয়ে চলে যায়। প্রকাশ থাকে যে, উপরোক্ত বিবাদীগণের দ্বারা যে কোন মুহুর্তে আমার ও আমার পরিবারবর্গের বড় ধরনের ক্ষতি হতে পারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 22 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 23 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক