হোম
অপরাধ

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।

তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর সদর উপজেলার প্রাণনাথপুর মৌজায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৌশলে দরিদ্রদের জমি রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর কাচারী চত্বর সংলগ্ন সদর সাব-রেজিস্ট্রি অফিসে এই ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রাণনাথপুর মৌজার বিতর্কিত জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সোমবার দুপুরে একটি কুচক্রী মহল ওই জমিটি গোপনে রেজিস্ট্রেশন করার পাঁয়তারা করলে খবর পেয়ে প্রকৃত ভোগদখলকারীরা সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ভুক্তভোগী পক্ষের নারীসহ প্রায় সাতজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​মামলার নথি অনুযায়ী, দিনাজপুর মুন্সিপাড়ার বাসিন্দা মোছাঃ সুজরভি (সুজন) ও অন্যান্যরা দেওয়ানি কার্যবিধি আইনের ৩৯ অর্ডার ১/২ রুল ও ১৫১ ধারা মোতাবেক মোঃ মাহবুব আলী (লিটন) গংদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দাখিল করেন।

বিবাদীরা বিতর্কিত জমিটি কোনো ডেভেলপার বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের চেষ্টা করায় আদালত সোমবার প্রাথমিক শুনানি শেষে কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, তা জানতে চেয়ে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন জেলা দিনাজপুর বিজ্ঞ জেলা জজ আদালত। একইসাথে জমিটি যেন হস্তান্তর না হয়, সেজন্য জেলা সাব-রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রার মোহাম্মদ নাজমুল হক জানান, উক্ত জমি রেজিস্ট্রির জন্য বর্তমানে কোনো নথি আমার কাছে উপস্থাপিত হয়নি। নিয়মবহির্ভূতভাবে জমি রেজিস্ট্রার করার কোনো সুযোগ নেই। আদালতের বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের মৌখিকভাবে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

​জমির তফসিল: প্রাণনাথপুর (জে.এল নং-৬৩), কোতয়ালী, দিনাজপুর। ​সি.এস খতিয়ান নং: ৬৬৯, দাগ নং: ৬৬২৩। ​পরিমাণ: ২২.০০ একর।
​ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘকাল ধরে চলা মামলার রায়ের পরেও দরিদ্র মানুষের জমি দখল ও বিক্রির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 55 minutes আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 21 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 21 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 23 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক