হোম
আইন-বিচার

দিনাজপুরের বোচাগঞ্জে বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিকদের আন্দোলন।

শামসুল হক,দিনাজপুর বোচাগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর জেলাধীন বোচাগঞ্জ উপজেলার একমাত্র রপ্তানিমুখী পাটজাত শিল্পপ্রতিষ্ঠান হারকম এর শতশত নারী ও পুরুষ শ্রমিক তাদের বেতন বৃদ্ধি ও চাকুরী ক্ষেত্রে বৈষম্য দুর করার দাবীতে আন্দোলনে নেমেছে।

১৫ জুলাই বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় অবস্থিত এই রপ্তানীমুখি শিল্পপ্রতিষ্ঠানে প্রায় ৬শতাধিক নারী ও পুরুষ শ্রমিক তাদের বেতনসহ বিভিন্ন দাবীদাবা বাস্তবায়নের দাবীতে শ্লোগান দিতে দিতে সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এরপর আন্দোলনরত শ্রমিকরা উপজেলা নিবার্হী অফিসার বরাবরে তাদের দাবীসম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কার্পেট, মাদুর, পাপোস ইত্যাদি উৎপাদন করি। আমাদের উৎপাদিত পন্য শতভাগ বিদেশে রপ্তানী করা হয়।

অথচ আমাদের পরিশ্রমের সঠিক মুল্য দেয়া হয় না। আমরা পরিশ্রমের সঠিক বেতন চাই। আমরা অতিরিক্ত কাজের ওভার টাইম চাই। মালিকপক্ষ বেতন বৃদ্ধি নিয়ে আমাদের সাথে বৈষম্যে করছে। সেতাবগঞ্জের শ্রমিকরা যে কাজ করে মাসে ৫হাজার টাকা পায়, সেই একই কাজের বিনিময়ে রংপুরের শ্রমিকরা পায় ১৫হাজার টাকা। যা স্থানীয় শ্রমিকদের প্রতি মালিক পক্ষের চরম বৈষম্যে। নতুন শ্রমিকদের বেতন মাত্র ৩ হাজার টাকা। যা দিয়ে শ্রমিকরা ডাল ভাতও খেতে পারে না। বেতন বৃদ্ধির বিষয়ে কোন শ্রমিক কথা বললেই তার বেতন আটকিয়ে তাকে চাকুরী চ্যুত করা হয়।

আবার মালিক পক্ষ শ্রমিকদের হুমকি দিয়ে বলে স্থানীয় শ্রমিক কাজ না করলে রংপুর থেকে শ্রমিক এনে কাজ করানো হবে। আমরা এই বৈষম্যের পরিবর্তন চাই। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। এবিষয়ে সাংবাদিকরা হারকম এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক লাকুর সাথে কথা বলার জন্য তার প্রতিষ্ঠান হারকমে গেলে প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারভাইজার মোঃ ইয়াসিন আলী বলেন, সাংবাদিকদের সাথে কথা বলার মত এখানে কেউ নেই। মালিক এসেছিলেন চলে গেছে। এছাড়াও হারকম এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক লাকুর মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও সে ফোন রিসিভ করেনি।

শ্রমিকদের প্রত্যাশা তাদের ন্যায্য দাবী আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হারকমের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের পাশাপাশি শ্রমিকদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক