ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের নতুন বাজারে বিদেশি শিং ও মাগুর মাছকে কৃত্রিম কেমিক্যাল ও রং মিশ্রিত করে দেশী মাগুর ও শিং মাছ হিসেবে বাজারজাত করার সময় আড়ৎদারগন মাছ গুলি আটকে দেয়। এবং মাছের মালিক পালিয়ে যায়। খবর পেয়ে প্রশাসন ক্যামিকেল মিশ্রিত মাছ জব্দ করে নদীতে অবমুক্ত করেন।
ঘটনাটি ঘটে গত শনিবার সকালে(২৫/০৪/২৬) বিরামপুর নতুন বাজার মাছের আড়তে। জানা যায় ,পঞ্চগড় থেকে আগত মাছ ব্যবসায়ী বিদেশি শিং ও মাগুর মাছকে আকর্ষণ করেতে ব্যবহার করেন মানবদেহের ক্ষতিকর কেমিক্যাল ও রং। প্রায় ৬ মন মাছ আড়ৎদারদের নিকট বিক্রয়ের সময় সন্দেহ হলে আটকে দেন ব্যবসায়ীগণ।
ব্যবসায়ীরা জানান,ইতিপূর্বে এই বাজারেই বুঝে ওঠার আগে এই ধরনের মাছ ক্রয় করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ মাছের রং বদলে যায় এবং তাড়াতাড়ি মরে যায়। ক্যামিকেল মিশ্রিত মাছ ভক্ষণে কিডনি, লিভার ও ক্যান্সারের মতো মরণব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেন।
ঘটনাটি বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনকে জানানো হলে তৎক্ষণাৎ তিনি সহকারী কমিশনার নাজিয়া নওরিনকে ঘটনা স্থানে প্রেরণ করেন এবং মাছগুলি জব্দ করে পলিপ্রয়াগপুর ইউনিয়নের ছোট যমুনা নদীতে অবমুক্ত করেন।