মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ২৪ জুন উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সকাল ১০ টা ১৫ মিনিটে সমাজ সেবার উদ্দ্যোগে সপ্তাধিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, উপজেলা সমাজ সেবার আওতায় বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) এর সপ্তাধিক দিনভর সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। এছাড়াও উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার সমাজ সেবা অফিসার নাজমুল সাকিব।
অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন, পার্বতীপুর উপজেলা সমাজ সেবা সুযোগ্য অফিসার তাপস রায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নাপিত, কামার, কুমার, তাঁতি, জেলে ও
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর কর্মক্ষম মানুষ। তাদের জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুলত এ কর্মশালার আয়োজন করেছে উপজেলা সমাজ সেবার কর্মকর্তা ও কর্মচারীগণ। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ প্রশিক্ষণে নাপিত, কামার, কুমার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী ও নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণটি অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে পরিচালিত হবার কথা জানান কর্তৃপক্ষ।
তারা আশা করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি করে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারবে। আরও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।