হোম
আইন-বিচার

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবীতে আজ ২৫ জুলাই বাদ জুম্মা শহীদ মিনারে সর্বস্তরের জনগণের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলার খোলাহাটীতে চলমান মেলায় লটারি নামক জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতা ও ৪নং পলাশবাড়ী ব্লাড ফাউন্ডেশন কর্মীগণ।

এতে যারা বক্তব্য রাখেন, এরা হল, সাফিউল ইসলাম (নিশান) মন্টু, পলাশ, জহির উদ্দীন, সাকিব হোসেন ডলার,  মুন্না, বিশ্বাল হাসান সুজন, নির্মূলশাহ খলিমুল্লাহিল হাদী নাদিম, আশরাফুল আলম সরকার, তুষার বাবির, সাজেদুর রহমান সাজু,ফিজার, এরফান খান প্রমুখ।

বক্তারা অভিযোগ তুলেন, পার্বতীপুর খোলাহাটি মাহবুব সেনানিবাসে সেনাকুঞ্জের জায়গায় অবৈধভাবে কুঠির শিল্প মেলার নামে জুয়ার আসর বসিয়ে পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এমতাবস্থায় পার্বতীপুরের সুশীল সমাজের বিভিন্ন স্তরের মানুষ লটারি নামক জুয়া বন্ধের দাবিতে লংমার্চ ও পার্বতীপুর-রংপুর মহাসড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় দীর্ঘ ২ ঘন্টা অবরোধের কারণে শতশত বাস, ট্রাক, মোটর বাইক, অটোরিকশা জানজটে আটকা পড়ে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, পার্বতীপুরে কোন প্রকার লটারি টিকেট বিক্রি সম্পুর্ন নিষিদ্ধ।

কেউ বিক্রি করলে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার কথা জানালে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। উল্লেখ গত ১১ জুলাই বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারির সমন্বয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন, এতে বলা হয়েছে,রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ৮ নং রামনাথপুর ইউনিয়নের বারুণীর বাজারে অনুষ্ঠিত কুটির শিল্প ও বাণিজ্য মেলার আড়ালে অবৈধ লটারি, হাউজি, বিভিন্ন প্রকারের জুয়া ও মাদকের অনৈতিক কার্যক্রম বন্ধের দাবি করেন।এতে আরও বলা হয়,আমরা রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাধারণ এলাকাবাসী। আমাদের এলাকায় বারুণীর বাজারে প্রতিবছর কুটির শিল্প ও বাণিজ্য মেলা” নামে জুয়ার আড্ডা বসে ।

এটাও বাস্তব এই মেলার আড়ালে অবৈধ লটারি, হাউজি, বিভিন্ন ধরনের জুয়া ও মাদকের আখড়া জন্ম দেয়। এতে করে আইন-শৃঙ্খলা, সামাজিক মূল্যবোধ এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। গত মেলায় এলাকায় চুরি, ডাকাতি, বিশৃঙ্খলা এবং বিভিন্ন সামাজিক অপকর্ম বৃদ্ধির অভিযোগ ব্যাপকভাবে উঠে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন পক্ষের ভাবমূর্তি ক্ষুন্ন হবার কথাও জানা গেছে। এলাকার শান্তি-শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও জনস্বার্থের কথা বিবেচনা করে বারুণীর বাজারে অনুষ্ঠিত মেলা এবং এর আড়ালে পরিচালিত অবৈধ লটারি, হাউজি ও সকল ধরনের জুয়াসহ মাদকের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করার কথা জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 34 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 41 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 48 minutes আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক