পি কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে । গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় চিরিরবন্দর সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় নির্জন কম্পিউটার সেবা কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন নির্জন কম্পিউটারের স্বত্বাধিকারী আল আমিন ভূইয়া, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সেবাগ্রহীতাগণ।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা বলেন, “মানুষের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই সেবা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সহজে ও দ্রুত ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও সহায়তা পাবেন। এই উদ্যোগে ভূমি সেবা গ্রহণ আরও সহজ ও হয়রানিমুক্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।