পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট বাজারে ইজিবাইক চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক। পরে স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করেন। শনিবার (১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলার দিনাজপুরের কারেন্টহাট বাজরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কারেন্টহাট বাজারে অটোবাইক চালক মোস্তফা কামাল (৩২) তার ইজিবাইকটি রাস্তার উপর রেখে পার্শ্ববর্তি হোটেলে চা খাওয়ার জন্য গেলে সুযোগ বুঝে দিনাজপুর সদর উপজেলার বড়বন্দর (নতুনপাড়া) এলাকার মনছার আলীর ছেলে আব্দুল হক (৬০) ইজিবাইকটি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে।
এসময় স্থানীয় জনতা টের পেয়ে ধাওয়া করে তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে থানায় সোপর্দ করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, এ চুরির ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত চোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।