জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কান্তজীউ মন্দির চত্বরে ১৫ জুলাই ২০২৬, বুধবার বিকেলে বিভিন্ন প্রজাতির ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি মো. রফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার,।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মনিরুজ্জামান, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ সেলিমুর রহমান, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী কমিটির সদস্য স্বরূপ বকসী বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য রতন সিং, বিমল চন্দ্র দাস, উত্তম রায়, অ্যাডভোকেট সরোজ রায়সহ রাজ দেবোত্তর এস্টেটের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।