হোম
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকায় আজ শুক্রবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, যুব বিশ্বকাপের পর্দা উঠছে আজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২০ ২:১০ অপরাহ্ণ

19 world cup-mknewsbd

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় আজ শুক্রবার শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। হীরার শহর কিম্বার্লিতে ১৬ দলের টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তান। মূল মঞ্চে বাংলাদেশ নামবে শনিবার। পচেফস্ট্রোম আকবর আলি, মৃত্যুঞ্জয়, তওহিদ হৃদয়দের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

১৯৯৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত খেলছে যুব বিশ্বকাপে। শিরোপা জিততে পারেনি একবারও। ফাইনাল খেলেনি কখনো। একবারই সেমিফাইনাল খেলেছে। ২০১৬ সালে ঘরের মাটিতে সেমিফাইনালে হেরেছিল ফেবারিট ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওই আসরে ক্যারিবীয় যুবারাই শিরোপা জিতেছিল ভারতকে হারিয়ে।

গত আসরে চ্যাম্পিয়ন ভারত। আগের ১১ আসরে চারবারের চ্যাম্পিয়ন ভারত (২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮), পাকিস্তান দুবার (২০০৪ ও ২০০৬), অস্ট্রেলিয়া দুবার (১৯৮৮ ও ২০১০) এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। যুব বিশ্বকাপের শুরুর পর ক্রিকেট বিশ্ব উপহার পেয়েছে ব্রায়ান লারা, সাঈদ আনোয়ার, ইনজামাম উল হক, মুশতাক আহমেদ, রাহুল দ্রাবিড়, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, যুবরাজ সিং, বিরাট কোহলি, রোহিত শর্মা, সাকিব আল হাসানদের মতো ক্রিকেটার। এরা সবাই বিশ্বসেরা ক্রিকেটারদের উজ্জ্বল নক্ষত্র। যে উদ্দেশ্যে আইসিসি শুরু করেছিল যুব বিশ্বকাপ, তার শতভাগ সফল বলাই যায় ২০১৮ আসর পর্যন্ত।

১৬ দল চার গ্রুপে হয়ে খেলবে। বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। বাকি তিন দল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং পাকিস্তান। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। ‘বি’ গ্রুপে তিন শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নবাগত নাইজেরিয়া। ‘ডি’ গ্রুপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গী আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

বাংলাদেশ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক