হোম
আইন-বিচার

তুহিনকে কারাগারে প্রেরণ করায় বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল ডোমার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু, নীলফামারী প্রতিনিধিঃ দুদকের করা মামলায় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল নীলফামারীর ডোমার উপজেলা।

মঙ্গলবার (২৯শে এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাভলুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওসমান গণি দুলাল, পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান আশিক, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে, দুপুরে তুহিনের জামিন নামঞ্জুর হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে বিক্ষোভ মিছিল করেন পৌর বিএনপি সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী,সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজুল হক, ০৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওছার আলম, পৌর যুবদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন সোহাগ, উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল মালেক মুকুল সওদাগর, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

একই সময়ে দুপুরে উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ও সাবেক ছাত্রনেতা রেজোয়ানুল করিম সাজির নেতৃত্বে তাৎক্ষণিক ভাবে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। যা চিলাহাটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেল ৫ টায় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলামের নের্তৃত্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃস্বর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি শহরের বনওয়ারী মোড় থেকে শুরু করে ডোমার বাজারস্ত বাটার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতিন, রাফসানুল হক সজিব, পৌর আহ্বায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব আল আকাশ, সরকারি কলেজ শাখার আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়, সদস্য সচিব মিনহাজুল হক স্মরণ, যুগ্ম-আহ্বায়ক ফাহিম ইসলাম প্রমুখ।

এর পাশাপাশি একই সময় উপজেলা ও পৌর যুবদল এবং মহিলা দলের সভাপতি আসমত আরা লাকী ও সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথির নেতৃত্বে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল বের করে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।

বিকালে, শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গ্রামের বাড়ি উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নে বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেলা শহরে বিএনপি, যুবদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা যৌথভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

উল্লেখ্য যে, ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার ভাগিনা ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। ২০০৮ সালে মামলা গুলোর রায়ে তুহিনকে কারা দণ্ডাদেশ দিয়েছিল আদালত।

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১৯৯৬ সালে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১৮ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন পার করে ২০২৫ সালের ২২শে এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি।
দুদকের করা মামলাগুলোর বিরুদ্ধে আইনী লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে দেশে ফেরার পর মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে পৃথক দুইটি মামলার শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক