হোম
আইন-বিচার

তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধর দাবিতে তীব্র প্রতিবাদ।

মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

গাইবান্ধার তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউনে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ট্রেড ইউনিয়ন কমিটির কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং সাধারণ শ্রমিকদের মাধ্যমে গঠিত নতুন কমিটি দ্রুত অনুমোদনের দাবিতে তীব্র প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী শ্রমিকদল সাহাপাড়া ইউনিয়ন শাখা, সদর উপজেলা গাইবান্ধার সাধারণ সম্পাদক মোঃ বুলু খন্দকার বাচ্চু এবং বল্লমঝাড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান (ইমন)।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউন কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-২৪৫৬) ও (রেজিঃ নং বগুড়া-০৭৭) ট্রেড ইউনিয়নের কমিটির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়েছে। এরপরও কোনো সাধারণ সভা বা গণতান্ত্রিক নির্বাচন ছাড়াই অবৈধভাবে কমিটির কার্যক্রম চালানো হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে শ্রমের ন্যায্য পাওনা থেকে ‘ভাগা’ নামের চাঁদা আদায় করছে। একই সঙ্গে লোডিং টেন্ডারের মাধ্যমে প্রভাব বিস্তার করে পুনরায় প্রভাব প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ শ্রমিকরা বৈধ সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করে তা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, বগুড়া অফিসে অনুমোদনের জন্য দাখিল করেছেন। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর অযৌক্তিকভাবে অনুমোদন প্রক্রিয়া বিলম্ব করছে বলে অভিযোগ করা হয়েছে।

নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, অবৈধ কমিটির দৌরাত্ম্য অব্যাহত থাকলে যে কোনো সময় সংঘাতের সৃষ্টি হতে পারে এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সার সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।

তারা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটির সকল কার্যক্রম স্থগিত,বিতর্কিত লোডিং টেন্ডার বাতিল,সাধারণ শ্রমিকদের গঠিত কমিটি দ্রুত অনুমোদন,এবং সংশ্লিষ্ট অনিয়মের তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।এ বিষয়ে অনুলিপি প্রেরণ করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশ সুপার গাইবান্ধা এবং রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, বগুড়া কার্যালয়ে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 4 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 6 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 1 day আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক