হোম
চট্টগ্রাম

তুমব্রু গ্রামে আশ্রয় নেয়া ৫৯৯ জন রোহিঙ্গার হদিস নেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:১৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ শূন্যরেখা থেকে পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে তুমব্রু গ্রামে আশ্রয় নেয়া ৫৯৯ জন রোহিঙ্গার হদিস পাচ্ছে না শরণার্থী, ত্রাণ ও প্রত্যবাসন কার্যালয়। গতকাল সপ্তম দফায় ৪০ পরিবারের ১৯০ জন রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করার পর বিষয়টি বেরিয়ে আসে। তারা বলেন, জানুয়ারির শেষ সপ্তাহে তুমব্রু গ্রামে আশ্রয় নেয়া ৫শ ৫৮ পরিবারের ২ হাজার ৯৭০ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়। পরে আরো ১৬ রোহিঙ্গা যোগ হয়ে সর্বশেষ দাঁড়ায় ২ হাজার ৯৮৬ জনে। এর মধ্যে গতকাল পর্যন্ত তুমব্রু গ্রাম থেকে কুতুপালং সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিবন্ধিত ২ হাজার ৩৮৭ জন রোহিঙ্গাকে নেয় হয়। এরপর আরো ৫৯৯ জন রোহিঙ্গা থাকার কথা। অথচ সেখানে তারা নেই।
বিষয়টি স্বীকার করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, নিবন্ধিত ৫৯৯ জন রোহিঙ্গার হদিস মিলছে না। তারা অন্যত্র পালিয়ে গেছে। এ কারণে তাদেরকে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করাও সম্ভব হয়নি। তিনি বলেন, বর্তমানে অনিবন্ধিত ৫৫ পরিবারের প্রায় ৩ শতাধিক রোহিঙ্গা তুমব্রু গ্রামের আশ্রয় শিবিরে অবস্থান করছে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যবাসন কার্যালয় এদেরকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছি। কেননা এরাও পালিয়ে যেতে পারে।
কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা উপরের নির্দেশ মতো কাজ করে যাচ্ছি। ৫ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ কিস্তিতে নিবন্ধিত ২ হাজার ৩ শত ৮৭ জন রোহিঙ্গাকে কুতুপালং সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়েছে। অবশিষ্ট ৯৭ পরিবারের ৫৯৯ জনের খোঁজ পাননি বলে জানান এখনো অবস্থান করছে অনিবন্ধিত ৫৫ পরিবার। এদের সঠিক সদস্য সংখ্যা তিনি বলতে পারছেন না। তাদেরকে তারা ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাচ্ছেন না।
কারণ তারা অনিবন্ধিত। যাদের বিষয়ে বান্দরবান জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করবেন তিনি। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, অনিবন্ধিত ৫৫ পরিবার মিয়ানমারের নাগরিক তুমব্রুতে অবস্থান করছে। বিষয়টি বান্দরবানে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন তিনি।তিনি। এ কারণে তাদেরকে ট্রানজিট ক্যাম্পে নেয়া সম্ভব হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিরামপুরে ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় ও মাদক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা।
রংপুর 42 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

এসআরবির যৌথ অভিযানে দিনাজপুরে অপহৃত স্কুলছাত্রীকে ময়মনসিংহে উদ্ধার।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর আধারদিঘী খালে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে শিশুদের সঞ্চয়ী উদ্যোগের সাফল্য উদযাপন ও পুরস্কার বিতরণ।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক