হোম
নির্বাচিত কলাম

তিনদিনের অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জে বিএনপির ঝটিকা মিছিলে পুলিশী বাঁধা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৩ ৯:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধ: ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা,নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশী,হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে তিনদিনব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচী সফল করার লক্ষ্যে সুনামগঞ্জে পৃথক পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীরা একটি মিছিল বের করে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা এসে মিছিলে বাধাঁ প্রদান করেন। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়।

এদিকে সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজ্জামান ও সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন ও যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,প্রথম যুগ্ম-সাধারন সম্পাদক তফাজ্জুল হোসেন,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচানের নেতাকর্মীরা বিপুল সংখ্যক নেতাকর্মীরা শহরের পশ্চিমবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয় ।

অপরদিকে কাজির পয়েন্ট থেকে জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব মো. তারেক মিয়ার নেতৃত্বে শত শত নেতাকর্মীরা আরেকটি মিছিল বের করে পৌর মার্কেটে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সামছুজ্জামান,সহ সভাপতি সুহেল মিয়া,শাহজাহান মিয়া,সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ খয়েছ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,প্রথম যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জুল হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচাঁন ,সিরাজুল ইসলাম পলাশ,জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন,সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মো. আবুল কালাম,আবুল মনসুর মোহাম্মদ শওকত,এ্যাডভোকেট শেরেনুর আলী,এ্যাডভোকেট মাসুক আলম,আবুল কালাম,এ্যাডভোকেট মো. আব্দুল হক,হোসেন আহমদ,এ্যাডভোকেট আমিনুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন লালা,জুনাব আলী,সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল,সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম,মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. রাকাব উদ্দিন,জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম দিলু,নুর হোসেন প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন,ভোটারবিহীন নিশিরাতের এই অবৈধ সরকার শনিবারে ঢাকায় জাতীয়তাবাদি দল বিএনপির স্মরণকালের মহাসমাবেশে হামলা,নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশী,হয়রানি ও নির্যাতন অব্যাহত রেখেছে।

তারা আরো বলেন,বর্তমান ফ্যাসিস অবৈধ এই আওয়ামীলীগের সরকার পুলিশ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের যেভাবে দমন পীড়ন চালাচ্ছে তাতে ও সরকারের শেষ রক্ষা হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা। আগামীকাল ৩১ অক্টোবর মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিনব্যাপী সড়ক নৌ ও রেলপথে অবরোধ সফল করতে সুনামগঞ্জবাসীসহ দেশবাসীর প্রতি আহবান জানান।

তারা একটি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে সকল দলের অংশগ্রহনের মাধ্যমে দেশে আগামী জাতীয় দ্বাদশ নির্বাচন করার দাবী জানান। অন্যতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 21 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 21 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 21 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক