হোম
দুর্ঘটনা

তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু, আহত ২, বিএসএফের হাতে আটক-১

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধ: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশে করা চোরাই কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপা পড়ে নুরুল হক (২০) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছে। এবং রুবেল মিয়া(২০) নামের এক ল যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় খালেক মিয়ার ছেলে। এ নিউজ লিখা পর্যন্ত আহতদের নাম জানা সম্ভব হয়নি।

আজ (১২ নভেম্বর ) রবিবার সকাল ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটেছে বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে। পরে স্থানীয় গ্রামবাসী একঘন্টা চেষ্টার পর সকাল ১০ টায় ঘটনারস্থল ভারত সীমান্তের জিরো পয়েন্ট থাকা চোরাই কয়লার গুহার ভিতর থেকে নিহত যুবক নুরুল হকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

অন্যদিকে গতকাল (১১ নভেম্বর) সোমবার সকালে ট্যাকেরঘাট সীমান্তের ১২০০ পিলার সংলগ্ন রজনী লাইন এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের শিবপুর এলাকায় গিয়ে চোরাই কয়লার বস্তা নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে রুবেল মিয়া(২০)।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ ভোর সকালে নিহত নুরুল হকসহ ৭/৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭ পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভিতর গিয়ে কয়লা আনতে যায় । পরে সকাল ৯ টায় গুহার বিতর থেকে কয়ালর বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় হঠাৎ গুহার মাটি ধসে নুরুল হকের উপর পরলে গুহার মাটি চাপায় ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সাথে কথা আরও ২ জন কয়লা শ্রমিক গুরুতর আহত হয়।

পরে তার সাথে থাকা অন্য শ্রমিকরা দৌড়ে গুহার বিতর থেকে বেড়িয়ে এসে নুরুল হকের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে নিহতের পরিবারের লোকজন গ্রামবাসীদের সাথে নিয়ে প্রায় একঘন্টা চেষ্টা পর সকাল ১০ টায় গুহার ভিতর থেকে নিহত নুরুল হকের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি বালিয়াঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্ব থাকা নাকে সুবেদার রায়হানের বক্তব্য জানতে সরকারি মুঠোফোন ০১৭৬৯৬১৩১২৭ নাম্বারে বারবার ফোন করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এরকম দুর্ঘটনা ঘটছে। তাই আজকের পর এরকম আর কোন দুর্ঘটনা ঘটে কোন মৃত্যুর ঘটনা না ঘটে সে বিষয়ে আমাদের পুলিশের পক্ষে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 12 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 18 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক