হোম
অপরাধ

ঢাকা সাভারে পুলিশ সদস্যের বাড়িতে গৃহকর্মী পাশবিক নির্যাতনের শিকার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা থেকেঃ ঢাকার সাভারের পৌর এলাকার তালবাগ মহল্লায় পুলিশ সদস্যের বাড়িতে স্বপ্না (১৯) নামে একজন গৃহকর্মী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই গৃহকর্মী পালিয়ে ব্যাংক কলোনীর একটি মোটর গ্যারেজে আশ্রয় নিলে স্থানীয়রা তাকে সাভার থানায় নিয়ে আসেন। নির্যাতনের শিকার স্বপ্না আক্তার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরবক্সুর গ্রামের মৃত ছব্দুল মিয়ার মেয়ে। অভাবের তাড়নায় দেড় বছর পূর্বে বাসা বাড়িতে কাজ করতে শুরু করেন তিনি।

স্বপ্নার অভিযোগ, বৃহস্পতিবার সকালে ডিম ভুনা করতে দেরি হওয়ায় হাতে রুটি বানানোর কাঠের বেলন দিয়ে আঘাত করে হাত ভেঙে দেয় পুলিশ সদস্য শাহেদের স্ত্রী সুইটি বেগম। পরে কাপড় পরিস্কার করতে বললে ভাঙা হাতে নিয়ে পারবে না জানালে ফের কাঠের বেলন দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাকে।

মারধরের একপর্যায়ে চোখের ওপরে ও মাথা ফেটে যায় স্বপ্না আক্তারের। এ সময় চিৎকার করলে ফ্রিজে থাকা দুধের জমাট বোতল দিয়ে সারা শরীরে পিটিয়ে জখম করা হয় স্বপ্নাকে। মারধরের পর আহত স্বপ্নাকে দেওয়া হয়নি কোনো ধরনের চিকিৎসা সেবা। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় সুইটি বেগম। এ ঘটনার পর একটি রুমে আটকে রাখা হয় স্বপ্নাকে।

তিনি জানান, সাভারে পরিবারের অন্য কোনো সদস্য না থাকায় শুক্রবার সকালে সুযোগ পেয়ে ওই বাসা থেকে পালিয়ে কলোনী এলাকার একটি মোটর গ্যারেজ আশ্রয় নেন স্বপ্না। পরে স্থানীয়রা তাকে সাভার মডেল থানায় নিয়ে এসে একটি অভিযোগ দায়ের করেন। এ সময় স্বপ্না বারবার বলতে ছিলেন, ওই বাসায় আমাকে আর পাঠাবেন না। ওরা আমাকে মেরে ফেলবে।
স্বপ্না আরও অভিযোগ করেন, দেড় বছরের বেশি সময় ধরে পুলিশ সদস্য শাহেদ ও সুইটি দম্পতির বাসায় কাজ করেন তিনি। বিভিন্ন সময় তাকে অমানবিক নির্যাতন করতেন সুইটি বেগম। মাসখানিক আগেও মারধর করে নাক ফাটিয়ে দেওয়া হয় সপ্নার।
স্বপ্না জানান, দেড় বছর গৃহকর্মীর কাজ করে তিনি পেয়েছেন মাত্র ১৩ হাজার টাকা। কিছুদিন আগে মায়ের অসুস্থতার খবর শুনে যেতে চাইলে যেতে দেওয়া হয়নি স্বপ্নাকে।

এ ঘটনায় কোনো বক্তব্য দিতে রাজি হয়নি সুইটি বেগম। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার স্বপ্না নামের একজন সাভার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 hour আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 hour আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 4 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক