ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। রোববার ২৬ এপ্রিল বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। অন্যদিকে ছাত্রশিবিরের আহতরা হলেন রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো: সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মামুনুর রশিদ বলেন, ঘটনার পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।