হোম
দুর্ঘটনা

ঢাকায় গ্যাসের বিস্ফোরণে এক নিমেষেই বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

তিলে তিলে গড়া বাড়িটি ধসে গেল নিমেষেই। জানা যায় পেশায় এক ভাই আব্দুল মজিদ রাজমিস্ত্রী, অন্য ভাই ইব্রাহিম গ্রিলমিস্ত্রী। কষ্টার্জিত উপার্জন থেকে চার দশক আগে সোয়া কাঠা জমি কেনেন তারা। তিলে তিলে সঞ্চিত টাকায় আধা কাঠার একটু বেশি জমিতে দুজনে দুটি বাড়ি তৈরি করেন। ঢাকার আলুবাজারে চার তলা বাড়ি গড়েছেন ইব্রাহিম, সেটি দিয়েই সংসার চলতো তার। কিন্তু গ্যাসের বিস্ফোরণে এক নিমেষেই বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। ৭০ বছরের বেশি বয়সের ইব্রাহিমের বড় ছেলে আকরাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে চাকরি করছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে।

তিনি জানান, বাড়িটির প্রতি তলা থেকে ৯ হাজার টাকা ভাড়া পেতে, সবমিলিয়ে মোট ৩৬ হাজার টাকা আসতো। এই টাকা দিয়ে বৃদ্ধ বাবা-মার ওষুধ ও ভরণপোষণের পাশাপাশি ছোট ভাই শিফাত আহমেদকে লেখাপড়া করাতেন তারা। নিজের বেতন দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার সামলানোই কঠিন হয়ে পড়ায় ধসে পড়া বাড়িটি এখন ঠিক করা দুরূহ হয়ে পড়েছে বলে জানান আকরাম। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, বাড়ি ঠিক করবো নাকি বাবা-মায়ের ওষুধ কিনবো, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দিবো!

এক বোনের বিবাহ দিলেও আরেক বোন বিবাহযোগ্য, ভাইকেও তো বিয়ে করাতে হবে, এখন কী করবো আমি? তিতাস গ্যাস কোম্পানির অবহেলায় এতবড় দুর্ঘটনা ঘটলো, যা এখনো বাবাকে জানাতে পারিনি। গ্যাস লাইনে সমস্যার কারণে তিলে তিলে গড়া বাড়িটি শেষ হয়ে গেল, পুরো পরিবার পথে বসল। এর দায় এখন কে নেবে, প্রশ্ন রেখে শিফাত আহমেদ বলছেন, গ্যাসের ‘রাইজার’ লিকেজের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

মাসখানেক আগে বকেয়া বিলের জন্য সংযোগ কেটে রাইজার খুলে দেয় তিতাসের কর্মকর্তারা, সেটি আর লাগায়নি তারা। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উল্যাহ ওয়ালিদ বলেন, বকেয়া গ্যাস বিলের জন্য রাইজার খুলে নিয়ে যায় তিতাস কর্তৃপক্ষ। বিল পরিশোধ করলে বা ঘুষ দিয়ে রাইজার দিয়ে যায় তারা। পরে সেটি নিজস্ব মিস্ত্রী দিয়ে লাগায় বাড়িওয়ালারা। রাইজার ঠিকভাবে না লাগানোর কারণে দুর্ঘটনা ঘটছে। এই বাড়ির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

এমন অভিযোগ অস্বীকার করেন তিতাসের সহকারী টেকনিক্যাল অফিসার শেবেন্দ্রনাথ ঘোষ বলেন, গ্যাস লাইনের সমস্যা নিয়ে লিখিত অভিযোগ বা ফোনে পেলে সেটি সমাধান করা হয়। এই বাড়ি থেকে তেমন কোনো অভিযোগ আসেনি। তবে রাইজার খুলে নেয়ার বিষয়ে জানা নেই।

ঘটনার বিষয়ে বংশাল থানার ওসি আবুল খায়ের জানান, গভীর রাতে বড় ধরনের বিস্ফোরণে বাড়িটি ধসে পড়ে, আশপাশের কয়েকটি ভবনের কাচ ভেঙে পড়ে। সেখান থেকে কামাল, তার স্ত্রী সেলিনা ও কন্যাকে অগ্নিদগ্ধ অবস্থা উদ্ধার করে পাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কামালের শরীরের ৪০ শতাংশ, সেলিনার ৬ শতাংশ ও মেয়েটির ৩ শতাংশ পুড়ে গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 56 minutes আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 2 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 5 hours আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 19 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক