হোম
ঢাকা

ঢাকার গার্মেন্টস খাত ছাড়া অন্যান্য কারখানায় অগ্নি-নিরাপত্তার কী চিত্র?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০১৯ ১:৪৩ অপরাহ্ণ

Dhaka-Fire-mknewsbd

ফাইল ছবি

ইসলামবাগে কারখানায় আগুন বাংলাদেশে গত কয়েকদিনে পর পর দু’টি কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে শ্রমিকের অগ্নি নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তাদের অধিকার নিয়ে আন্দোলনকারী সংগঠনগুলো।
শ্রমিক নেতারা বলেছেন, বিদেশী ক্রেতা বা আন্তর্জাতিক চাপের কারণে অনেকটা বাধ্য হয়ে গার্মেন্টস কারখানাগুলোতে অগ্নিনির্বাপণসহ নিরাপত্তা ইস্যুতে নজর দেয়া হয়েছে। কিন্তু গার্মেন্টস এর বাইরে অন্য খাতগুলোর কারখানায় শ্রমিকের অগ্নি নিরাপত্তার ব্যাপারে কারও কোনো নজর নেই। সরকার এজন্য শিল্প মালিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে। ঢাকার কেরানীগঞ্জে গত ১১ই ডিসেম্বর যে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৯জন শ্রমিক নিহত হয়েছে, সেই কারখানা চলছিল কোনো অনুমোদন ছাড়া। এর রেশ কাটতে না কাটতেই ১৫ই ডিসেম্বর গাজীপুরে ফ্যান তৈরির একটি কারখানায় আগুনে পুড়ে ১০ জন শ্রমিক নিহত হয়। এই কারখানারও কোনো লাইসেন্স ছিল না বলে জানিয়েছেন দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। গাজীপুরের কারখানাটি থেকে বেঁচে যাওয়া একজন শ্রমিক জাকির হোসেন বলছিলেন, তাদের কারখানায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই ছিল না। একটা বাসার মধ্যে কারখানাটা বানাইছে। কোনো দরজা নাই। একটাই দরজা। সিঁড়ি দিয়া সেই একটা দরজা দিয়াই নামতে হয়। আর দুই তলার পর তিন তলায় টিন দিয়া বেড়া দিয়ে সেখানে কাজ করা হয়। কারখানায় আগুন নিভানোর কোনো ব্যবস্থাই ছিল না। গাজীপুর বা কেরানীগঞ্জের কারখানা দু’টির মতো বিভিন্ন খাতের কারখানায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ঝুঁকি নিয়ে শ্রমিকদের কাজ করতে হয় এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে বলে শ্রমিক সংগঠনগুলো বলছে। নজর শুধু গার্মেন্টস কারখানায় কমিউনিস্ট পার্টি সমর্থিত শ্রমিক সংগঠনের নেত্রী জলি তালুকদার বলছিলেন, গার্মেন্টস এর বাইরে অন্যান্য খাতের কারখানায় শ্রমিকের নিরাপত্তা ইস্যু এখনও সবার দৃষ্টির বাইরেই থাকছে। অন্যান্য কারখানাগুলো যেহেতু আমাদের দৃষ্টি গোচরেই আসছে না, ফলে অনেক গিঞ্জি এলাকায় যেনতেনভাবে কারখানাগুলো গড়ে তোলা হচ্ছে। সেখানে অগ্নি নিরাপত্তা বা শ্রমিকের কাজের পরিবেশের কোনো কিছুই বিবেচনা করা হচ্ছে না। এমনকি অন্য কারখানায় যেভাবে প্রতিবাদ হওয়া দরকার, সেটাও হচ্ছে না। বাংলাদেশে এই যে নৈরাজ্যের মধ্য দিয়ে কারখানাগুলো গড়ে উঠছে। সে ব্যাপারে সরকার একেবারেই উদাসীন।

ধোলাইখালের একটি কারখানায় অতি ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন একজন শ্রমিক।

ধোলাইখালের একটি কারখানায় অতি ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন একজন শ্রমিক।

আগুনের পর স্থানীয়দের উদ্ধার তৎপরতা শ্রমিক অধিকার নিয়ে কাজ করে, এমন একটি বেসরকারি সংগঠন বিলস-এর কোহিনূর মাহমুদ বলছিলেন, সরকারি গবেষণা অনুযায়ীই দেশে প্রায় ৬কোটি শ্রমজীবী মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪৫ লাখের মতো গার্মেন্টস শিল্পে কাজ করলেও বড় অংশই অন্যান্য খাতের কারখানায় কাজ করেন। মি.মাহমুদ মনে করেন, আন্তর্জাতিক চাপের কারণে বাধ্য হয়েই সকলে গার্মেন্টস শিল্পে নজর রাখছে। সেজন্য এই শিল্পের কারখানাগুলোতে অগ্নি নিরাপত্তাসহ পরিবেশের অনেক উন্নতি হয়েছে। কিন্তু অন্য খাতের কারখানায় কারও কোনো নজর নেই বলেই তারা গবেষণায় দেখতে পাচ্ছেন। যেহেতু আরএমজি সেক্টর রপ্তানিমুখী শিল্প। এটার সাথে বিদেশি বায়ার জড়িত। ফলে সকল কর্মকাণ্ড মনে হচ্ছে আরএমজি সেক্টর ঘিরেই। কিন্তু এর বাইরে যে প্রচুর কলকারখানা রয়েছে, সে ব্যাপারে নজরদারির কোনরকম ব্যবস্থা নাই। এই যে পর পর দু’টি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে মানুষের কাজ করার কোনো পরিবেশই ছিল না। কিন্তু কারও নজরদারি নেই।

আগুনের পর স্থানীয়দের উদ্ধার তৎপরতা

আগুনের পর স্থানীয়দের উদ্ধার তৎপরতা

মালিকদের দুষলেন মন্ত্রী

পরিস্থিতির জন্য শিল্প মালিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মন্ত্রীও স্বীকার করেন যে, আন্তর্জাতিক চাপের কারণে সবার নজর রয়েছে গার্মেন্টস এর দিকে। তিনি বলছিলেন, “কিছুটা মালিক পক্ষ থেকে গাফিলতি আছে। আমরা ব্যবসার জন্য একটা কারখানায় এত টাকা বিনিয়োগ করি। কিন্তু যেটা অত্যন্ত জরুরি, যেটা অ্যাকর্ড- অ্যালায়েন্স এবং বিদেশীরা চাপ দিয়ে গার্মেন্টসকে করালো, সেটা অন্য জায়গায় হচ্ছে না। এখন ব্যক্তি মালিকানায় ছোট ছোট যে কারখানাগুলো আছে, তারা নিয়মকানুন মানে না। আমাদের লোক পরিদর্শনে গেলে তারা বলে ঠিক করে ফেলবে। কিন্তু পরে তারা তা করে না। আসলে মালিকদের গাফিলতি আছে। শিল্প মালিকরা পাল্টা দায় চাপাচ্ছেন সরকারের ওপর। ব্যবসায়ী এবং শিল্প মালিকদের প্রধান সংগঠন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনুতাকিম আশরাফ বলছিলেন, আমরা সরকারকে সহযোগিতা করতে পারি। কিন্তু কার লাইসেন্সের শর্ত কি, কে কোন নিয়ম মানছে না, এসবতো সরকারকেই দেখতে হবে। এদিকে, সরকারি কর্মকর্তারা বলছেন, অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো কারখানার লাইসেন্স না দেয়াসহ বিভিন্ন নীতিমালা আছে, কিন্তু সেগুলো বাস্তবায়নে সমন্বয় এবং লোকবলের অভাব রয়েছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 8 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 10 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 11 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 11 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 12 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 19 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক