হোম
ঢাকা

ঢাকায় চামড়ার ন্যায্য দাম না পেয়ে মৌসুমি ব্যবসায়ীরা হতাশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুন, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: কোরবানির ঈদের পরের দিনও সাভারে সরব হয়ে উঠেছে চামড়া শিল্পনগরী ট্যানারিতে ফিরেছে কর্মচাঞ্চল্য । দূর-দূরান্ত থেকে কাঁচা চামড়া আসা শুরু হয়েছে এখানে। তবে ট্যানারি মালিক ও কর্তৃপক্ষ চামড়ার দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও

 চামড়ার দর নিয়ে হতাশা প্রকাশ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম না পেয়ে লোকসান হচ্ছে বলে দাবি করেছেন একাধিক মৌসুমি ব্যবসায়ী। রোববার (৮ জুন) ঈদুল আজহার দ্বীতিয় দিনে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে হরিণধরা এলাকায় বিসিক চামড়া শিল্পনগরীতে ঘুরে কর্মচাঞ্চল্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিসিক শিল্পনগরীতে দেড়শো ট্যানারির মধ্যে ১৪২টি ট্যানারি সচল রয়েছে। গতকাল বিকেল থেকে সেসব ট্যানারিতে রাজধানীসহ পাশপাশের অঞ্চলের কুরবানির পশুর কাঁচা চামড়া প্রবেশ করছে। এছাড়াও ট্যানারির গেটের বাহিরে গড়ে ওঠেছে স্থায়ীভাবে চামড়ার আড়ত। সেই সকল আড়ত মালিকরা তাদের নিজস্ব চাহিদা অনুসারে চামড়া ক্রয় করছেন। কেউ আবার সুযোগ বুঝে মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে অর্ধেক দামে কুরবানির পশুর চামড়া ক্রয় করছেন।

তবে মৌসুমি ব্যবসায়ীদের দাবি, এ বছর সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিক ও আড়তদাররা চামড়ার দাম দিচ্ছে না। এতে লোকসান গুনতে হবে মৌসুমি ব্যবসায়ীদের। গাজীপুর থেকে ১৬৬ পিস চামড়া নিয়ে সাভারের ট্যানারিতে এসেছেন মৌসুমি ব্যবসায়ী সালাউদ্দিন। তিনি বলেন, গাজীপুরের বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করেছি। আকার ভেদে চামড়ার দাম ৭৫০ থেকে ৯০০ টাকা দিয়ে কিনেছি। এরপর আবার ১০ হাজার টাকা গাড়ি ভাড়া। কিন্তু আড়তদাররা দাম বলে ২৫০ টাকা করে। এখন তো আমার সর্বনাশ। অনেক টাকা লোকসান হবে। কিন্তু এখন কী করব? বেলা বাড়ছে, চামড়া নষ্ট হয়ে যাবে।  দাম আরও কমতে থাকবে।

মৌসুমি ব্যবসায়ী নাজমুল বলেন, কাঁচা চামড়া নিয়ে আসা মানেই বিপাকে পড়া। ট্যানারি মালিকরা লোক সেট করে রাখে। তাদের মাধ্যমে চামড়া কেনে, আর আমরা যারা চামড়া নিয়ে এসেছি তাদেরই এখন বিপদ। অপরদিকে সালাউদ্দিনের চামড়ার দাম নিয়ে রংপুর হাইটস নামে আড়তের মালিক ইসলাম বলেন, অনেকেই চামড়া নিয়ে আসে। কিন্তু গরমে বা রাস্তায় চামড়া নষ্ট হয়ে যায়। তাই বেশি দাম বলা যায় না। গাজীপুর থেকে যে চামড়াগুলো নিয়ে এসেছে সেগুলো প্রশম ওঠে যাচ্ছে। তাই চামড়ার দাম ২৫০ টাকা করে বলা হয়েছে বলে জানান তিনি।

এসবি শাহী ট্যানারির সুপারভাইজার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা প্রায় ৩ হাজার চামড়া ক্রয় করেছি। মূলত চামড়াগুলো ১২ ঘণ্টা পর্যন্ত দাম পাওয়া যায়। তার বেশি সময় হলে চামড়ার গুনগত মান নষ্ট হতে থাকে এবং দাম কমে যায়। তবে আমরা সরকার নির্ধারিত দামেই চামড়া ক্রয় করেছি।

সোনার বাংলার ট্যানারির মালিক আব্দুল শেখ দুলাল বলেন, এখনো অনেক ট্যানারি মালিক চামড়া ক্রয় করেননি। ঢাকার বাহিরের চামড়া কয়েক দিন পরে আসবে। সেগুলো লবণ দেওয়া থাকবে। সরকার নির্ধারিত দামেই চামড়া ক্রয় করা হচ্ছে এবং হবে।

গেটে বসে চামড়ার হিসাব করা শহীদ সাংবাদিকদের বলেন, গতকাল সারি সারি ট্রাকে করে চামড়া এসেছে ট্যানারিতে। আজও চামড়া প্রবেশ করেছে। ট্যানারিতে গরুর চামড়া প্রবেশ করেছে ৩ লাখ ৩৫ হাজার ৫৮১ পিস এবং ছাগলের চামড়া এসেছে ২০ হাজারেরও বেশি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 5 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 13 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক