হোম
নির্বাচিত কলাম

ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এন সি ডি কর্ণারের শুভ উদ্বোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে এন সি ডি কর্ণার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ এপ্রিল বেলা এগারোটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে এন সি ডি কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এন সি ডি কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হাসিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক প্রমুখ। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমানের সঞ্চালনায় এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি এন্ড অবস বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আফরিন, ডাঃ আইনুল হক, জুনিয়র কনসালটেন্ট অর্থোপ্যাডিকস সার্জন ডাঃ মোঃ হযরত আলী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক,নার্স, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন সি ডি কর্ণার উদ্বোধনের মধ্যে দিয়ে এলাকার মানুষজনকে যে সকল স্বাস্থ্য সেবা প্রদান করা হবে এর মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানী সম্পর্কিত, শ্বাস জনিত রোগ সমুহ, মানসিক রোগ সমুহসহ ও ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।উল্লেখ্য যে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিনত হওয়ার পর থেকে বিভিন্ন স্বাস্থ্য সেবা মূলক কার্যক্রমের দিক নির্দেশনা মূলক কর্মকান্ড এবং এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এগিয়ে নিতে নিরলস ভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী। তার যোগ্য নেতৃত্বে অত্র দপ্তরের সকল ডাঃ নার্স, মিডওয়াইফসহ সকল কর্মচারীবৃন্দ আন্তরিক ভাবে এলাকার মানুষের জন্য স্বাস্থ্য সেবা দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আন্তরিকতা সাথে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় পরপর ২ বার গোটা বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম স্থান অধিকার করেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক