হোম
অপরাধ

ডিইপিজেড থেকে সিএন্ডএফ কর্মকর্তাকে নিয়ে গিয়েছে সন্ত্রাসীরা থানায় মামলা

রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ডিইপিজেডের সিএন্ডএফ ব্যবসায়ী প্রতিষ্ঠান সুইফট লজিস্টিক সার্ভিস লিমিটেড এর এক কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসানকে (৩০) দিনে দুপুরে ডিইপিজেডের ভেতর থেকে তুলে নিয়ে যায় ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। গত ৩১ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে ডিইপিজেড এলাকায় এ ঘটনার ঘটে।

ডিইপিজেডের নিরাপত্তার মধ্যেও এই ঘটনায় সিএন্ডএফ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরবর্তীতে ভুক্তভোগী মোহাম্মদ আশিক হাসান আশুলিয়া থানায় মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টুকে প্রধান আসামি করে মোট ৩২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং – ০২ তারিখ- ০২-০৮-২৫ ইং। দেলোয়ার হোসেন মিন্টু আশুলিয়ার ভাদাইল এলাকার মোহাম্মদ পিয়ার আলীর ছেলে। জানা গেছে দেলোয়ার হোসেন মিন্টু স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী এবং আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ভুক্তভোগী মোঃ আশিক হাসান বলেন, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো কিন্তু আমরা কোনভাবেই চাঁদা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছিলো।

এরই প্রেক্ষিতে গত ৩১শে জুলাই দুপুর ১.৩০ মিনিটের সময় মেহেদী, রাশেদু ইসলাম টুটুল, আজিজ, ফরহাদ, গলাকাটা আরিফ, নাঈম জাকিউল, জিম সহ ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আমার উপর হামলা চালায় এবং আমাকে জোরপূর্বক ডিইপিজেড এর ভেতর থেকে তুলে নিয়ে ভাদাইল এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর অফিসে নিয়ে যায়। সেখানে উপস্থিত মিন্টু সহ তার সহযোগীরা আমাকে কয়েক ঘন্টা আটকে রেখে লোহার রড ও জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় আমার কাছে থাকা প্রতিষ্ঠানের ট্যাক্সের ৪ লক্ষ ৭০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আশুলিয়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে। দোষী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান শুরু করে দিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

বেপজার নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমাদের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা সশস্ত্র না থাকায় শুধু লাঠি দিয়ে দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা বৃদ্ধি সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১ এর পুলিশ সুপার মোঃ মোমিনুল ইসলাম বলেন, আমরা ইপিজেডসহ সাভার, আশুলিয়া ও ধামরাই এর শিল্প কারখানা নিরাপদ, কর্মপরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য কাজ করছি। গত ৩১ শে জুলাই ঢাকা ইপিজেডে জনৈক সিএন্ডএফ এজেন্টের কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক কোন সংবাদ ভিকটিম অথবা ইপিজেড কর্তৃপক্ষের নিকট থেকে আমরা জানতে পারিনি। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপযুক্ত কর্তৃপক্ষ ঘটনার পরিদর্শন করেছেন।

গতকাল সাপ্তাহিক ছুটি থাকার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার সুযোগ হয়নি তবে আগামীকাল ইপিজেড কর্তৃপক্ষ ও আশুলিয়া থানা পুলিশ নিয়ে গুরুত্ব সহকারে আমরা আলোচনা করে ইপিজেডের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবো। এই ঘটনার পর ইপিজেডের নিরাপত্তা বজায় রাখার জন্য পোষাকধারী পুলিশের সংখ্যা বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 22 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 23 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক