হোম
নির্বাচিত কলাম

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন অন্যায় আচরণ অনেক সহ্য করেছি আর নয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২০ ৮:২২ পূর্বাহ্ণ

ডা. জাফরুল্লাহ চৌধুরী-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন অন্যায় আচরণ অনেক সহ্য করেছি আর নয়। গবেষণার অংশ হিসেবে আগামীকাল শনিবার থেকে নিজেদের উদ্ভাবিত অ্যান্টিবডি কিট দিয়ে করোনা পরীক্ষা শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। পাশাপাশি একইদিন প্লাজমা সেন্টারও চালু করা হবে। আজ শুক্রবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন প্লাজমা সেন্টার চালুর পর আগামী ১০ দিনের মধ্যেই পিসিআর পদ্ধতিতেও করোনা পরীক্ষা শুরু করা হবে। ইতোমধ্যে তা সরকারকে জানানো হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষার ক্ষেত্রে যাদের স্বাস্থ্যবিমা আছে, তাদের জন্য আড়াই হাজার টাকা এবং যাদের স্বাস্থ্যবিমা নেই, তাদের কাছ থেকে তিন হাজার টাকা করে ফি নেয়া হবে।

যারা করোনামুক্ত হয়েছেন তাদের রক্ত দিতে আসার আহ্বান জানিয়ে প্লাজমা সেন্টারের বিষয়ে তিনি বলেন, অনেক রক্ত দরকার। প্রত্যেকের এসে রক্ত দিয়ে যাওয়া উচিত। কারণ এ কাজে কোনো খরচ নেই। তবে যিনি প্লাজমা নেবেন, তার ক্ষেত্রে অনেক পরীক্ষা-নিরীক্ষার বিষয় থাকায় সব মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে ফি পড়বে।

গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সারাদেশের মানুষ এখান থেকে প্লাজমা নিতে পারবে। প্রাথমিক অবস্থায় প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে। আগামী মাসে বিদেশ থেকে আরো একটি মেশিন আসছে। তখন প্রতিদিন ৬০ জনকে প্লাজমা দেয়া যাবে বলে আশা করছি।
অ্যান্টিবডি কিট দিয়ে পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, সরকার কিটের অনুমোদন না দিলেও গবেষণার অংশ হিসেবে এই কিট দিয়ে পরীক্ষা করা হবে আগামীকাল থেকেই। এক্ষেত্রে ৪০০ টাকা করে ফি নেয়া হবে। তারপরও সরকার থেকে কোনো আইনি জটিলতা বা ঝামেলা করলে সেটার মুখোমুখি হবো। তাদের অন্যায় আচরণ অনেকদিন সহ্য করেছি, আর নয়। তারা দেশের ক্ষতি করছে, তাদের আচরণ হয়রানিমূলক। নাগরিক হিসেবে এটা আর সহ্য করা হবে না। প্রয়োজন হলে তারা আদালতে যাক, ব্যবস্থা নিক।

ঘুষ না দেওয়ায় এবং আমদানিকারকদের স্বার্থে তারা আমাদেরকে আটকে রেখেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড হতে হবে। এখন আবার বলছে যুক্তরাষ্ট্রে গিয়ে পরীক্ষা করাতে হবে। এটা কোনো সমাধান নয়। সরকার ভুল পথে হাঁটছে। আগে ব্যাংক আমাদের ৫০ কোটি টাকা দেয়ার জন্য পেছনে ঘুরেছিল। আর এখন কোনো ব্যাংক উৎসাহী না। সরকারের উদাসীনতার কারণেই এমনটা হয়েছে, যোগ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

তিনি বলেন, গণস্বাস্থ্যের কিটের লাইসেন্স নিতে অনেক দেশ থেকেই আবেদন করেছিল। কিন্তু সরকারের দীর্ঘসূত্রিতার কারণে অন্যান্য দেশ এটা উদ্ভাবন করে ফেলেছে। এতে বাংলাদেশ প্রথম উদ্ভাবনের সুনামটা হারিয়েছে। ব্যবসার সুনামটাও হারিয়েছে। সবকিছু মিলিয়ে আমরা মানসিকভাবে উন্নত না। এটাই প্রমাণ হয়ে গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 8 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক