admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
জেলাপ্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নের ভেলাজান বাজারে ৪০টি নতুন তৈরিকৃত রামদা পাওয়া গেছে। তবে এখনও সেই রামদায়ের মালিকের সন্ধান পায়নি পুলিশ গত সোমবার রাতে ভেলাজন বাজারে একটি দোকানের সামনে থেকে রামদা গুলো স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সালাম উদ্দিন বলেন, বাজারে এসেছিলাম চা খেতে। হঠাৎ কিছু মানুষের শোরগোল দেখে এগিয়ে যাই। একটি বন্ধ দোকানের পাশে কাপড়ে মোড়ানো কিছু রামদা পরে ছিলো। সেই সময় একজন ৯৯৯ কলদিয়ে পুলিশে খবর দেয়।
এই বিষয়ে চিলারং ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, এই অস্ত্রের বিষয়ে আমি কিছু জানিনা। কে বা কারা কি উদ্দেশ্যে রামদা গুলো এনেছিলো এই বিষয়টি খতিয়ে দেখা উচিৎ। না হয় নির্বাচনে বড় ধরনের সহিংসতার সম্ভাবনা রয়ে যাবে।
এদিকে এ সকল অস্ত্র রায়পুরে ইউপি নির্বাচনে সহিংসতার উদ্দেশ্যে আনা হয়েছিলো বলে ধারণা করছেন এবারের নৌকার প্রার্থী ও রায়পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি বলেন, আমার প্রতিপক্ষ শুরু থেকেই নির্বাচনের পরিবেশ অস্থির করার চেষ্টায় আছে। এসকল অস্ত্র সেই আনতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। কিন্তু আমাদের হেফাজতে ৩৯ টি রামদা রয়েছে। অস্ত্রগুলো কার সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||