হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও ২ আসন আ’লীগ মনোনয়ন প্রত্যাশী শামীম ফেরদৌস টগরের জনসংযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সরোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ওপথসভায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী মৎস্যজীবীলীগের উপদেষ্টা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ছাত্রলীগের (শিখর-রাসেল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর।

(শনিবার ১৬সেপ্টেম্বর) বিকেলে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ওই উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেন তিনি। জনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সর্বস্তরের নেতাকর্মীরা। চার যুগ ধরে এ আসনের ২টি উপজেলায় মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। সাধারন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনার সাথে সাথে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক, সভা ও সুধি সমাবেশসহ দফায় দফায় মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- ২আসনে শুধু আওয়ামীলীগ থেকেই বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম ও অধ্যক্ষ একে এম শামীম ফেরদৌস টগরসহ দলের ৮ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আর এর মধ্যে বালিয়াডাঙ্গীতে প্রার্থীর ভীড়ে সংখ্যা ৭জন হলেও হরিপুর উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন টগর।

বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি, হরিপুর উপজেলার ৬টি ও রানীশংকৈল উপজেলার ২টিসহ ১৬টি ইউনিয়নকে নিয়ে আসনটি গঠিত হলেও স্বাধীনতার ৫০ বছরেও এ দুই আসনে থেকে আওয়ামীলীগ ও বিএনপিসহ অন্য দলের যিনিই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনিই বালিয়াডাঙ্গী উপজেলার অধিবাসী। এ কারণে হরিপুর উপজেলা সুষম-উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নানা বৈষম্যের শিকার।
দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের এমন অভিযোগের প্রেক্ষিতে আঞ্চলিকতার ঐক্যের ডাক দিয়ে দীর্ঘ চার যুগ ধরে দলের দায়িত্ব পালনের পর থেকেই মাঠ ধরে রেখেছেন আওয়ামীলীগের এই নেতা। তিনি শাসক দলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসলেও দলীয় কোন বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। দল ও দলের ভাবমূর্তি ক্ষুন্নকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার শরীরে। তিনি দলের জন্য দিয়েই গেছেন। বুকে আগলে রেখেছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে।

মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান। বিপদ-আপদে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন। একারণে পরিবর্তনের ডাক দিয়ে দুই আসনের হাট-বাজার, গ্রামে গঞ্জে, দলীয় নেতা কর্মীদের দেয়া বিলবোর্ডে শোভা পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একেএম শামীম ফেরদৌস টগর ভাইকে এমপি হিসেবে দেখতে চাই।
জনসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মীরা বলেন, শামীম ফেরদৌস টগর এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একজন মুখ। তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ২আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী। যে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি ঠাকুরগাঁও ২আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।

এবিষয়ে শামীম ফেরদৌস টগর বলেন, বাংলাদেশের একমাত্র উপজেলা হরিপুর যেখানে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের কেউ এমপি হয়নি। ঠাকুরগাঁও জেলা থেকে ৬৪ কিলোমিটার দূরত্ব। হরিপুরবাসীর আশা উন্নয়নের স্বার্থে নেত্রী এবার হরিপুরে এমপি দিবে। সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রেল যোগাযোগ, পদ্মা সেতু, মেট্রোরেলসহ অভাবনীয় উন্নয়ন হয়েছে। সরকারের এ উন্নয়ন ২০৪১ সাল পর্যন্ত চলবে। হরিপুরে কিছু মৌলিক সমস্যা রয়েছে, হরিপুরবাসী অনেক কিছু থেকে বঞ্চিত, এখানে ট্রেন যোগাযোগ নেই, কোন ইন্ডাস্ট্রি নেই, শিল্পকল কারখানা নেই। আমি যদি কাজ করার সুযোগ পাই চেষ্টা করব হরিপুরে স্থলবন্দর করা যায় কিনা। কাজের সুযোগ পেলে সুষম বন্টণের মাধ্যমে ঠাকুরগাঁও ২আসনের যে অসম্পূর্ণ কাজগুলো আছে তা আমি করব।

তিনি আরো বলেন, হরিপুরে ডিগ্রী কলেজ কয়েকটা রয়েছে। কিন্তু অনার্সের কোন কোর্স নেই। অনার্স পড়তে হলে ঠাকুরগাঁও জেলায় বা দিনাজপুর, রংপুর যেতে হয়। আমাদের সরকার শিক্ষাবান্ধব ও শিক্ষানুরাগী শিক্ষাখাতে সরকারের নেক দৃষ্টি আছে। সুযোগ পেলে শিক্ষা সেক্টরকে আরো উন্নত করব। আমি জাতির পিতার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করছি। আমি আশাবাদী আমাকে মনোনয়ন দেয়া হলে রেকর্ড ভোটে বিজয়ী হবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক