গোলাম রব্বানী, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যাদের কিছু নেই, যাদের কেউ নেই, তাদের সাথেই আমরা। এই প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রতিষ্ঠিত হোক ভূমিহীনদের ভূমিতে অধিকার ও মানবাধিকার। ভূমিদস্যু কর্তৃক সরকারি খাস জমি ও জলমহল অবৈধ দখল এবং ভূমিহীনদের উপর মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১:০০ টায় হরিপুর প্রেসক্লাবে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ হরিপুর -ঠাকুরগাঁও এর আয়োজনে এবং সিডিএ দিনাজপুর এর সহযোগিতায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলার ভাতুড়িয়া ও গেদুড়া ইউনিয়নের ভুক্তভোগীরা । এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মো. মোবারক আলী। উপস্থিত ছিলেন জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি মো. তরিকুল ইসলাম।
হরিপুর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হরিপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন ডন,সিডিএ হরিপুর-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সমন্বয়কারী মিলন মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিডিএ ইউনিট ম্যানেজার বিকাশ চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ।