হোম
আইন-বিচার

ঠাকুরগাঁও পীরগঞ্জে বাসর রাতে কনে বদলে কারাগারে বর।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও পীরগঞ্জে বাসর রাতে কনে বদলে কারাগারে বর অতিরিক্ত মেকআপ থাকায় বিয়ের রাতে আমরা কনে পরিবর্তনের বিষয়টি বুঝতে পারিনি, অভিযোগ বর পক্ষের।বিয়ের জন্য পাত্রী দেখছিলো যুবক। পারিবারিকভাবে পছন্দের পাত্রীর সঙ্গে বিয়েও হয়। তবে বাসর রাতে বউ দেখে অবাক হয়ে যায় তিনি। ভুক্তভোগী বর রায়হান কবিরের অভিযোগ বিয়ের আগে দেখা কনে বদলে গেছে বাসর রাতে।

অভিযুক্ত বদলে যাওয়া কণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেয়ে জেমিন আক্তার। তার সঙ্গে বিয়ে হয় একই জেলার পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে রায়হান কবিরের। দীর্ঘ সময় মিমাংসা চেষ্টায় ব্যর্থ হয়ে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।

সোমবার(১৯ জানুয়ারি) এই ঘটনায় জামিন না মঞ্জুর হয়ে জেল হাজতে যেতে হয়েছে বর রায়হান কবিরকে। বিষয়টি মিমাংসার জন্যে বার বার দু’পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। পরে ২৭ আগস্ট ছেলে পক্ষের বিরুদ্ধে ঠাকুরগাঁও আদালতে মেয়ের বাবা জিয়ারুল হক বাদী হয়ে মামলা দায়ের করেন। যেখানে ছেলে রায়হান ও তার দুলাভাই মানিক হাসানকে আসামি করা হয়।

অপরদিকে ২ সেপ্টেম্বর ছেলেও মেয়ে পক্ষের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেন। সেখানে মেয়ের বাবা জিয়ারুল ও ঘটক মোতালেবকে আসামি করা হয়।

ঘটনার বিবরণে বর রায়হানের মামা বাদল বলেন, মোতালেব নামক এক ঘটকের মাধ্যমে আমার মামা রায়ান কবিরের বিয়ের জন্যে আমরা পাত্রী খুঁজছিলাম। জুলাই মাসের শেষের দিকে রাণীশংকৈলের শিবদিঘী এলাকার একটি চায়ের দোকানে পাত্রী দেখায় ঘটক মোতালেব। পাত্রী দেখে পাত্র ও উপস্থিত আমাদের সকলের পছন্দ হওয়ার বিষয়টি আমরা ঘটককে জানাই।

পরবর্তীতে মেয়ে পক্ষ আমাদের বাসায় আসলে আমাদের সাথে আত্মীয়তা করতে তারা সম্মত হয়। সেইসাথে নতুন করে দেখতে না গিয়ে সরাসরি বিয়ের প্রস্তুতি নিয়ে যাওয়ার অনুরোধ করে। ছেলের দুলাভাই মিজান একজন মালোশিয়া প্রবাসী। দ্রুতই তিনি দেশ ছেড়ে মালোশিয়া চলে যাবেন। আমরাও দ্রুতই বিয়ের কাজটি সম্পন্ন করতে চাইছিলাম। তাই আমরা নতুন করে আরে মেয়ে দেখার পর্বে না গিয়ে মেয়ে পক্ষের প্রস্তাবে সম্মত হই।

১ আগস্ট দুইটি মাইক্রো যোগে রাত ১১টায় আমরা মেয়ের বাসায় পৌছাই। বিয়ের পর্ব শেষ করে সকাল ৪টায় বাসায় ফিরে আসি। তবে বাসর রাতে আমার মামা বুঝতে পারে বিয়ে করা বউটি অন্য কেউ। যেই মেয়েকে ঘটক দেখিয়েছিলেন সেই মেয়েটি বদলে গেছে।

বাদল বলেন, অতিরিক্ত মেকআপ থাকায় বিয়ের রাতে আমরা কনে পরিবর্তনের বিষয়টি বুঝতে পারিনি। তবে বাসর রাতে মেয়ে মুখ ধোয়ার পরে আমার মামা মেয়েকে দেখে বিষয়টি বুঝতে পারে। তাই ২ আগস্ট আমরা মেয়েকে তার বাবার বাসায় পাঠিয়ে দিয়ে প্রতারণার কারণ জানতে চাই। আমার নিশ্চিত এই ঘটনায় ঘটক ও মেয়ের বাবা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

তবে মেয়ের বাবা জিয়ারুল বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই। আমার তিন মেয়ের মাঝে বড় মেয়ের বিয়ে হয়েছে, এটা ২য় সন্তান। মেয়েটি রাণীশংকৈল মহিলা কলেজে উচ্চমাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। ছেলে পক্ষ বাসায় এসে আমার মেয়েকে দেখে গেছে। ৭০ জন বরযাত্রী এসেছিল বিয়ের অনুষ্ঠানে। এমন অবস্থায় বিয়ের রাতে কনে বদলের বিষয়টি বুঝতে না পারা অস্বাভাবিক। তারা বিয়ের আগে কোনো প্রকার যৌতুকের কথা বলেনি।

তবে বিয়ের পরের দিনই তারা ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি জমি বিক্রি করে দিতে রাজিও হই। তবে এক্ষেত্রে ৪ থেকে ৫ মাস সময় ছেয়েছিলাম। তারা সময় দিতে রাজি হয়নি। তাই আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে।

ঘটক মোতালেব জানান, আমি বাইরে কোথাও মেয়ে দেখায়নি। মেয়ে দেখানো হয়েছিল মেয়ের বাসাতেই। পরে তারা নিজেরা মিলে হুট করে বিয়ের প্রক্রিয়া শেষ করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও বার কাউন্সিলের সভাপতি ও ছেলে পক্ষের উকিল জয়নাল আবেদিন জানান, ছেলে অভিযোগ করেছে মেয়ে পক্ষ ও ঘটক মিলে কনে বদলের মাধ্যমে তার সঙ্গে প্রতারণা করেছে। এক্ষেত্রে প্রথমদিকে মিমাংসার শর্তে ছেলে রায়হান কবিরকে জামিন দিয়েছিল। তবে কোনো প্রকার মিমাংসা হয়নি। বিষয়টি বিচারাধীন আছে। আশা করছি সত্যের জয় হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 9 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 16 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক