হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মধ্য রাতে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

এস এম বেলাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলায় সবার আগে শীত জেঁকে বসে। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জেলায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এতে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মধ্য রাতে শীতার্তদের পাশে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মধ্য রাতে শীতার্তদের পাশে

এ কারণেই শীতার্তদের কষ্ট নিবারণে গভীর রাতে শীতবস্ত্র নিয়ে খেটে-খাওয়া মানুষের বাড়িতে কম্বল পৌঁছে দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাদারগঞ্জ, হরিহরপুর, শিমুলতলা ও রোড এলাকার মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী ও খেটে-খাওয়া মানুষের মাঝে পৌঁছে দেন শীতবস্ত্র।

মাদরাসা শিক্ষার্থী আব্দুল কাদের জিলানী বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা করছে৷ আমার আগের একটা কম্বল ছিল এখন ডিসি আপা আরেকটা দিল৷ এখন আর বেশি ঠান্ডা লাগবে না৷ মায়ের মতন আদর করে কম্বল মুড়িয়ে দিলেন তিনি। মনে হলো আমার মা আমাকে কম্বল মুড়ায় দিচ্ছেন৷ আমরা খুব খুশি হয়েছি ৷ ঘুমিয়ে গিয়েছিলেন ষাটোর্ধ্ব বানু৷ বাড়িতে গিয়ে আচমকাই কম্বল মুড়িয়ে দিলেন জেলা প্রশাসক। কম্বল পেয়ে খুশি তিনি। তিনি বলেন, মুই তো ঘুমাইছিনু। হুট করে ডিসি আপা আসে হেনে কম্বল দিল। ঠান্ডাত ভালো করে ঘুমবা পাড়ুনা। আইজাকা নয়া কম্বল দিল ভালো ঘুম হবে৷ আল্লাহ ডিসি আপার ভালো রাখুক। মাদারগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুর রহমান বলেন, সবসময় পবিত্র অবস্থায় ছাত্রদের থাকতে হয়। সে কারণে ওযুর প্রয়োজনে অধিকাংশ সময় পানি নাড়তে হয়৷ আজকে সব ছাত্রদের ডিসি স্যার শীতবস্ত্র দিয়েছেন ৷ এতে তারা সেটা মুড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে। পাশাপাশি রাতে মুড়িয়ে নিয়ে ঘুমাতে পারবে৷ ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে শুয়ে থাকা ছিন্নমূল বেশ কয়েকজন মানুষ শীতবস্ত্র পেয়ে বলেন, প্রচণ্ড ঠান্ডায় ঘুম আসছিল না, এমন সময় এসে জেলা ডিসি আপা কম্বল দিল। এখন রাতে একটু ভালো করে ঘুমবা পারমো।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন, জেলায় শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে। শীতার্তদের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীতে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এসময় সদ্য বদলি হয়ে যাওয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 8 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 15 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 22 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 22 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 22 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 22 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক