আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ৬:৫৩ পূর্বাহ্ণ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি ইউনিয়নের শিশু ও যুব প্রতিনিধিদের অংশগ্রহণে ‘বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক।
সমাবেশে শিশু ও যুবদের অধিকার, নেতৃত্বের বিকাশ, নিরাপত্তা, শিক্ষা, অংশগ্রহণ এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিশু ও যুব প্রতিনিধিরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপির ম্যানেজার পিকিং চাম্বুগং সহ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশু ও যুবদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ
ভবিষ্যৎ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।