admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় হয়ে গেলো বডি বিল্ডিং প্রতিযোগিতা ‘ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় ফিটনেস জীমের আয়োজনে এই প্রথম বার অনুষ্ঠিত হলো ‘বডি বিল্ডিং’ প্রতিযোগিতা। ১৮ নভেম্বর বুধবার রাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ফিটনেস জিমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিটনেস জিমের সত্ত্বাধিকারী ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীর সহ জীমের ট্রেইনার ও অন্যান্য সদস্যবৃন্দ।
বডি বিল্ডিং প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে থেকে তিনজনকে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এ সময় মরতুজা মোনা ও ফিরোজ নামের দুইজন বিচারক প্রতিযোগীদের শারীরিক কসরত দেখেন। প্রতিযোগিতায় শান্ত ইসলাম প্রথম, রাজ দ্বীতিয় ও বাঁধন তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||