হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিধি না মেনেই মহিলা বিষয়ক কর্মকর্তার হেলথ ক্যাম্প।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিধি না মেনেই মহিলা বিষয়ক কর্মকর্তার হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার ১৪০০ উপকারভোগি মায়েদের ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পের আওতায় মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাকালীন সময় হলেও এ অনুষ্ঠানে কোন স্বাস্থ্য বিধি মানা হয়নি। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে এধরণের কর্মসুচি করোনা পরিস্থিতিতে বিরুপ প্রভাব ফলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আগত উপকারভোগী মায়েরা জানান, আমরা ল্যাকটেটিং মাদার প্রকল্পের হেলথ ক্যাম্পে এসেছি। কিন্তু কোন স্বাস্থ্য বিধি নেই এখানে৷ সবাই গাদাগাদি করে বসতে বা দাড়িয়ে থাকতে হচ্ছে। আর চেয়ারগুলো ফাকা ফাকা করে না বসিয়ে কাছে কাছে দেওয়া হয়েছে। তাড়াতাড়া সেবা নিয়ে গিয়ে হুড়োহুড়ি করেই সেবা বা কাজ করছেন উপকার ভোগীরা। তবে এবিষয়ে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন উপকারভোগী মায়েরা।

ঠাকুরগাঁও পৌরসভার রোকসানা বেগম, রহিমা বেগম ও আমেনা বেগম জানান, সরকারি অফিসের সরকারি প্রকল্পের অনুষ্ঠান হলেও এখানে স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। হুড়োহুড়ি করে সেবা নিতে হচ্ছে। আর এক জন তো পারলে আরেক জনের গায়ে উঠে যাচ্ছে। এমন করে স্বাস্থ্য বিধি না মেনেই কর্মসুচি করা ঠিক হয়নি। আর এইভাবে স্বাস্থ্যবিধি না মেনে কর্মসুচি পালন করায় অনেকে করোনা আক্রান্ত হতে পারে বা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলেও জানান তারা।

স্থানীয়রা জানান, এই কর্মসুচিটিতে স্বল্প সংখ্যক মায়েদের নিয়ে করা গেলেও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃপক্ষ বিশাল জনসমাগম করে অনুষ্ঠান করে। আর এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মানা হয়নি কোনভাবেই। ফলে উপকার ভোগী মায়েদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে তারা করোনা আক্রান্ত হলে। আর এই দপ্তরের বেশিরভাগ কর্মসুচিই স্বাস্থ্য বিধি না মেনেই করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে কালীবাড়ি এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম ও তুষার ইসলাম জানান, সরকারি সকল কর্মসুচিতেই স্বাস্থ্য বিধি মেনে করার নির্দেশনা থাকলেও তা মানছে না ঠাকুরগাও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। উপকারভোগী মায়েদের নিয়ে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা না মেনে কর্মসুচি কতটা যুক্তিযুক্ত সেবা তারাই জানেন৷ আর যারা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তারা সকলেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। আর এই দপ্তরে এইভাবেই বেশির ভাগ কর্মসুচি সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি না মেনেই পালন হয় বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুস সামাদ চৌধুরী জানান, এখানে দুটি অপরাধ। প্রথমটি স্বাস্থ্য বিধি না মানলে ঐ অনুষ্ঠানে আসা সকলে স্বাস্থ্যঝুঁকি তে পড়বে এবং প্রায় সকলেরই করোনা আক্রান্ত হবার ঝুঁকি থাকবে। আর দ্বিতীয় বিষয়টি হলো সরকারি কর্মকর্তাদের দেখে অন্যরা আইন কানুন শিখে। কিন্তু সরকারি কর্মকর্তারাই যদি অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি ও আইন না মানেন তাহলে অন্যরা কিভাবে মানবে? সে কারণ যারা সরকারি আইন ও করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি না মেনেই অনুষ্ঠান করবে তাদের শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন এই চিকিৎসক।

এ ব্যাপারে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক রোকসানা বানু জানান, আমি কিছু জানি নাহ। আমি কিছু বলতে পারবো নাহ। আমার স্টাফরা আছেন, তারাই এগুলো দেখেন। আপনি আমার স্টাফদের সাথে কথা বলেন বলেও কথা বলতে এ বিষয়ে অপারগতা প্রকাশ করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 10 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 10 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক