admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার আয়োজিত হলো বডি বিল্ডিং প্রতিযোগিতা। ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ফিটনেস জিমের উদ্যোগে আয়োজন করা হয় এ প্রতিযোগীতার। অনুষ্ঠান পরিচালনা করেন ফিটনেস জিমের মালিক ওমর ফারুক।
ঐ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীরসহ জিমের ট্রেইনার ও অন্য সদস্যরা।
প্রতিযোগিতায় ১১ জন বডি বিল্ডার অংশ নেন। সেরা তিনজনকে অর্থ পুরস্কার, ক্রেস্ট ও মেডেল দেয়া হয়। এছাড়া অন্য প্রতিযোগীদেরও নগদ অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই বডি বিল্ডার, বিচারক মোরতুজা মোনা ও ফিরোজ শারীরিক কসরত দেখেন। বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথম হন রাজ।
দ্বিতীয় ও তৃতীয় হন ফয়সাল ও আমিন। অতিথিরা এ আয়োজনকে সাধুবাদ জানান। নিয়মিত শরীরচর্চা সুঠাম দেহ ও মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||