admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পৌরসভার উদ্যোগ্যে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের উপরে ফুটপাত দখলকৃত দোকানদারদের ডেকে বিভিন্ন মালামাল সরিয়ে নিতে বলেন মেয়র।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, দ্রৌপদী দেবী আগারওয়ালা, ওয়ালিউর রহমান ওলিসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ। পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, এভাবে ফুটপাত দখলের ফলে ভয়াবহ যানযট লেগেই থাকে, সাধারণ মানুষদের চলাচল করতে সমস্যা হয়।
বারবার দখলদারদের নোটিশ পাঠানো হলেও লাভ হয়নি; তাই আজকে পৌরসভার পক্ষ থেকে মুক্ত অভিযান পরিচালনা করলাম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||