হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু,তদন্ত কমিটি গঠন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে পরিবারকে না জানিয়ে পাঁচ বছরের কম বয়সী আফসানা মিম নামে এক শিশুকে করোনা টিকা দেয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পরে। এ ঘটনার পর আজ বুধবার (১১ জানুয়ারি) সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন সদরের জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে চার বছর নয় মাস বয়সী ওই শিশুকে করোনার প্রথম ডোজ টিকা না দিয়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার পর গুরুতর অসুস্থ হয়ে। আফসানা মিম নামের শিশুটি সদর উপজেলার বোচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী। ওই স্কুলেই গত রবিবার (৯ জানুয়ারি) সকালে শিশুটির পরিবারকে না জানিয়ে সনদপত্র ছাড়াই তাকে করোনা টিকা প্রদান করে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা।
আর টিকা দেয়ার পরেই অসুস্থ শিশুটিকে পরিবারের স্বজনরা প্রথমে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। দুদিন চিকিৎসা নিলেও শিশুটি খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দিলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই শিক্ষার্থীর বাবা আবিদ আলী অভিযোগ করে বলেন, তার মেয়ে করোনার প্রথম ডোজ টিকা না নেয়ার পরেও তাকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। টিকা দেয়ার আগে অভিভাবকের সাথে কেউ যোগাযোগও করেনি। পরে শিশুটির কাছেই জানতে পারেন তাকে করোনা টিকা দেয়া হয়েছে।
গরিব অসহায় পরিবারের সদস্যরা শিশুটি এমন অবস্থা দেখে পাগলের মত হাসপাতাল চত্বরে ছুটোছুটি করে। পরে উপায় না পেয়ে ঋণ মহাজন করে প্রাইভেট গাড়ি ভাড়া করে সন্তানকে বাচাতে ছুটে যান রংপুরে।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, গত সোমবার এগারোটায় স্কুলের সকল শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হয়। টিকা দেওয়া শেষ করে সবাই বাড়ি চলে যায়। বিকেলের দিকে আফসানা মিমের পরিবারের স্বজনদের মাধ্যমে জানতে পারেন শিশুটি অসুস্থ। পরে তার মা-বাবা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আফসানাকে। আফসানার অবস্থা খারাপের দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করেন বলে জানান তিনি।
এ বিষয়ে হাসপাতালে সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ জানান, ঘটনাটি জানার পর তা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতি বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক