হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ের ৩নং আক্চা ইউনিয়নের পালপাড়ায় নিম্নমানের ইট ও নামে মাত্র পিচ দিয়ে রাস্তা পাকাকরণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ জুলাই, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ৩নং আক্চা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পালপাড়া গ্রামে রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারির বিরুদ্ধে। রাস্তা পাকা করণ কাজে ইটের গুড়ো ও নামে মাত্র পিচ দিয়ে রাতের অন্ধকারে কাজ শেষ করেছে ঠিকাদার মুরাদ। এলজিইডি’র দায়ীত্ব প্রাপ্ত্য এই রাস্তা কাজে নামে মাত্র তদারকি করেছে।

No description available.

এলাবাসী মনে করছেন এই বর্ষায় রাস্তার পিচ উঠে যবে। আর ওই সব অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল চেয়েছেন এলাকাবাসী ও পথচারীরা। এবং যথাযথ প্রতিষ্ঠান অজ্ঞাত কারনে চুপ করে থাকেন নিম্ন মানের কাজ হওয়া সত্ততেও তাঁরা চোখ বন্ধ করে থাকে। এলাকাবাসি অত্র পালপাড়া গ্রামের রাস্তা পাকাকরণ কাজে অনিয়মের ঠিকাদার মুরাদ ও প্রকৌশল বিভাগের তদন্ত সাপেক্ষে আইনের অওতায় আনার কথা বলেন, এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

ঠিকাদার মুরাদ এই রাস্তা নির্মাণের কাজ পেলে বাস্তবে দেখা যায় রাস্তা নিমার্ণে ভালো মানের ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করেছে যা হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যায়। তাছাড়া রাস্তায় কম পরিমানের পিচ ব্যবহার করা হয়েছে। রাস্তার কার্পেটিংয়ের জন্য সদ্যনির্মিত কালভার্ট কাপেটিং বসানোর আগেই তা ভেঙে যায় আর এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক তোলপাড় ও ক্ষোভ সৃষ্টি হয়ছে। অভিযোগে রয়েছে রাস্তাটিতে বেজ কাটার পর সাববেইজ করতে বালুর সঙ্গে যে পরিমানের খোয়া ব্যবহার করার কথা সেটি মোটেও করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মুক্ত কলম প্রতিনিধিকে স্থানীয় বাসিন্দা রাজেন পাল জানান তিন বছরে বেশি সময়ে ও রাস্তাটি সম্পন্ন হয়নি। এছাড়া রাস্তাটি সাব-বেইজ করার সময় ইটের খোয়া ও বালু সমান সমান ব্যবহার করার কথা থাকলে ও সেখানে চার ভাগের একভাগ খোয়া ব্যবহার করা হয়েছে।

No description available.

তিনি আরো বলেন রাস্তাটিতে নিচে দেওয়া হচ্ছে নিম্নমানের ইট বা ইটের গুড়ো আর সবার উপরে মানুষ দেখানো শুধু অল্প পরিমানে ১নাম্বার বা ২নাম্বার ইট ব্যবহার করছে। এলাকাবাসী আরো বলেন আমরা জানি আস্তা পাকাকরণে কাজ করা হয়ে থাকে দিনের বেলায় অথচ এই রাস্তার কাজ করেছে সরকারি অফিস ছুটির পর মানে রাতে যেন নিম্নমানের কাজের তদারকি না হয়।রাতের মধ্যে কাজ করার সুবিধা হলো কম পরিমানের পিচ ও অল্প করে কার্পেটিং করা হয়েছে। আর এই কারণে রাতে অন্ধ কারে কাজ ঠিক মতো দেখতে না পেয়ে শ্রমিকরা তাঁদের সুবিধা মত তারাতারি কাজ করে চলে গেয়ছে। গত ৩০ জুন বৃহস্পতিবার প্রায় রাত ১১ঃ৩০মিনিট পযন্ত কোন মতে তারাতারি করে রাস্তার পাকাকরণ কাজ শেষ করে।

No description available.

একজন পথচারী বলেন এক কথায় এই রাস্তায় কাজ নিম্নমানের দুই / তিন নম্বর ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। তাই আমরা এই সব কাজ দিয়ে রাস্তা চাই না, এখানে সরকারিভাবে কাজ হচ্ছে না কাজ হচ্ছে ঠিকাদার নিয়মে। আরও একজনের স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, উন্নয়নের নামে এখানে এতটাই নিম্নমানের কাজ করা হয়েছে যা রাস্তা দিয়ে গাড়ি চলাচলতো দূরের কথা পথচারীরা জুতার ঘোষা লেগে রাস্তা নষ্ট হয়ে যাবে। তিন নাম্বার ইট দিয়ে কাজ করার চেয়ে মাটির রাস্তায় চলা অনেক ভালো। তাই দ্রুত নম্বর বিহীন ইট দিয়ে কাজের তদন্ত করে পুনঃ নির্মাণ করা হোক এবং ঠিকাদার মুরাদের আইনি ব্যবস্থা করা হোক জনগণ ও দেশকে ঠোকানোর জন্য। মুরাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের জন্য কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসি। এই বিষয়ে ঠিকাদার কাছে জানতে চাইলে বার বার কল দিলেও তিনি কল রিসিভ করেন নাই।

ঠাকুরগাঁও এলজিইডি’ নির্বাহী প্রকৌশলী’র সাথে কথা বললে তিনি জানান সদর উপজেলায় যারা কাজের মনিটরিং এর দায়ীত্বে ছিলেন তাঁদের সাথে কথা বলে পুনরায় তদন্ত করবেন। এবং কাজের কোন প্রকার অনিয়ম হয়ে থকলে তা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 20 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 31 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক