হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে ২২ বিঘা জমি জুড়ে ট্রাফিক ইন্সপেক্টরে আলিশান বাড়ি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাঠের মাঝখানে ২২ বিঘা জমি জুড়ে ট্রাফিক ইন্সপেক্টরে আলিশান বাড়ি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২২ বিঘা জমিতে আলিশান বাড়ি তৈরি করেছেন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোঃ ওবায়দুল হক। এই ট্রাফিক পুলিশের বাড়ি নোয়াখালী শহরে। রাজধানীর গেন্ডারিয়ায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপির) ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন ওবায়দুল হক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলতি বছরের প্রথম দিকে দুর্নীতি দমন কমিশনে (দুদকে) তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পর তাঁকে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়।

পরে তিনি অফিসকে না জানিয়ে পরিবারসহ যুক্তরাষ্ট্রে চলে গেছেন বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। গ্রামের বাড়ি নোয়াখালী হলেও ঢাকাসহ বিভিন্ন এলাকায় ওবায়দুল হকের বাড়ি রয়েছে এমন তথ্য পাওয়া গেছে। তিনি এ রকমই একটি বাড়ি গড়েছেন বালিয়াডাঙ্গীতে।কয়েক মাস ধরে বালিয়াডাঙ্গীর ওই বাড়িতে ওবায়দুল হকের আসা-যাওয়া নেই। তবে বাড়িটি তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিরা কঠোর নিরাপত্তা বজায় রেখে চলেছেন। এ কারণে এ বাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই এলাকাবাসীর মনে।
বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জোতপাড়া গ্রামের নিরাশী পুকুরের পাকা রাস্তার উত্তর পাশে গড়ে তোলা হয়েছে ওই আলিশান বাড়িটি। মূল সড়ক থেকে বাড়িটিতে প্রবেশের জন্য রাস্তা পাকা করে দুই পাশে বিশ্রামের জন্য বসানো হয়েছে লোহার চেয়ার। মূল গেট সব সময় থাকে তালাবদ্ধ। সীমানাপ্রাচীরের ভেতরে চারতলা একটি বাড়ি, রয়েছে সারি,সারি আম-কাঁঠাল ও লিচুবাগান। এক পাশে রয়েছে গরু-ছাগল-ঘোড়া আর ভেড়ার খামার। পাশেই দোতলা আরও দুটি বাড়ি। নিচে রাখা হয়েছে গাড়ি আর চারপাশে ধান ও সবজিখেতের সবুজের সমাহার।প্রত্যন্ত গ্রামে এমন বাড়ি ও খামারটির মালিক ওবায়দুল হক ৬মাস আগে বিদেশে গেছেন বলে জানান কর্মচারীরা।ওই বাড়ির কেয়ারটেকার আব্দুল লতিফ জানান, ১০ বছর আগে ২২ বিঘা জমি কিনেন ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক। ধীরে ধীরে সেখানে গড়ে তোলেন চারতলা বাড়িসহ গবাদিপশুর খামার। খামারে ধান, সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। খামারে এখন ৪৫টি দেশি-বিদেশি গরু রয়েছে। উত্তর পাশের খামারে রয়েছে ৩টি ঘোড়া, ৪০টির মতো ভেড়া, ৫০টি ছাগল এবং দেশি-বিদেশি কয়েক’শ কবুতরও রয়েছে। ওই বাড়ির কেয়ারটেকার লতিফ আরও জানান, তাঁর সঙ্গে আরও ৪-৫ জন ফসল ও খামার দেখাশোনা করেন। ঢাকায় লিটন নামে এক ব্যক্তি তাঁদের তদারকি করেন এবং ওই লিটনের মাধ্যমেই তাঁদের বিভিন্ন কাজের নির্দেশনা এবং বেতন দেন বাড়ির মালিক ওবায়দুল হক। জানা গেছে, ওই ইউনিয়নের বারঢালি বাজার, কালমেঘ বাজার এবং বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামে আরও ২০ বিঘা জমি কিনেছেন ওবায়দুল হক।

বাড়িটি ঘুরে দেখা যায় একটি ভবনের বারান্দায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে একটি সরকারি গাড়ি। যার নম্বর ঢাকা মেট্রো ঠ-১৫-৭৫০৩। বাড়ির চত্বরে বসানো হয়েছে শিশুদের নানা ধরনের বিনোদনের উপকরণ। ওই মৌজায় এক বিঘা জমির মূল্য কমপক্ষে ৪০-৫০ লাখ টাকা বলে জানান স্থানীয়রা। সে হিসাবে বাড়ি, খামার ও জমির হিসাব করলে বালিয়াডাঙ্গী উপজেলায় কমপক্ষে ১২ কোটি টাকার সম্পদ রয়েছে ওবায়দুল হকের। একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর কিভাবে এত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন । তা নিয়ে স্হানীয়দের মাঝে নানা প্রশ্ন রয়েছে। পুলিশ কর্মকর্তার এই সম্পদ অর্জনের উৎস খুজে বের করবে স্থানীয় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক