admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগে প্রধানন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও হরিজন জনগোষ্ঠীর আবাসন সমাধানের লক্ষ্যে মানববন্ধন পালিত হয়। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
পরে জেলা প্রশাসক ও শিক্ষা অফিসার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, মানবাধিকার কর্মী এ্যাড. জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্না, রুনা লায়লা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলা ম্যানেজার ঝর্না বেগম, হরিজন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু বাসফোর প্রমুখ।
বক্তারা সরকারী-বেসরকারী, স্বায়ত্ব শাষিত প্রতিষ্ঠানে ৮০ ভাগ কোটার বাস্তবায়ন, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর ক্ষেত্রে হরিজন ও দলিতদের ৮০ শতাংশ কোটার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে হরিজন ও দলিত শ্রেণীর জনগোষ্ঠীর আবাসন ব্যবস্থা করনের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||