হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার আসামি ও আ.লীগ নেতাদের নিয়ে মাদক বিরোধী সমাবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন। সোমবার (৩০ জুন) সদর উপজেলা জগনাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকার বলাকা উদ্যানে এ দিনব্যাপী মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

মাদক বিরোধী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি ও রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রুহিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও রুহিয়া থানা আওয়ামী লীগের তথ্য-প্রযুক্তি গবেষণা বিষয়ক সম্পাদক ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সচিন চন্দ্র, চিলারং ইউনিয়ন পরিষদের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান ফয়জুল রহমানসহ বেশ কয়েকজনকে দেখা যায়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা, বিশেষ অতিথি পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান, ভুল্লী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. নাজমুল কাদের সহ ২২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচীব ও গ্রাম পুলিশের সদস্যরা। সমাবেশে তারাও বক্তব্য রাখেন।

খোকা নামে এক ব্যক্তি বলেন, আমার কাছে মনে হয়েছে এটি মাদক বিরোধী সমাবেশ নয়, এটি আওয়ামী লীগের চেয়ারম্যান-মেম্বারদের মিলন মেলা। এ সমাবেশটি করার আগে ইউএনওকে ভাবা উচিত ছিল। কারণ এই সমাবেশে যারা এসেছেন কয়েকজন ছাড়া বাকিরা জুলাই-আগস্টে আওয়ামী লীগের হয়ে ছাত্র-জনতা বিপক্ষে কাজ করেছে। তারমধ্যে কয়েকজন মামলার আসামিও ছিল। তারপরেও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিয়ে একটি খাওয়া ও সমাবেশে কিভাবে করলেন? তিনি আরো বলেন জেলা প্রশাসক, ইউএনও হত্যা মামলার আসামিদের ব্যাপার অবগত নাও হতে পারে কিন্তু পুলিশ তো তাদের চিনেন, তারা কেন আসামিদের সাথে নিয়ে সমাবেশ করলেন আবার একই সাথে হাসি ঠাট্টা করতে করতে একই টেবিলে খাবার খেলেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন।

নাম প্রকাশের অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পার না হতেই আওয়ামী লীগের সক্রিয় নেতাদের নিয়ে এভাবে প্রকাশ্যে পুলিশ প্রশাসনের সাথে দেখা পাবো ভেবেই কস্টপাচ্ছি। আওয়ামী লীগের দোসরদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করাটা কি খুবই দরকার ছিল তাদের। কয়েকজন শিক্ষার্থী জানান, জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকায় নামের অনেক গরমিল দেখেছি। এরই মাঝে আওয়ামী লীগের দোসরদের নিয়ে প্রশাসনের এমন অনুষ্ঠানে আমরা হতাশাগ্রস্থ। এমনি আন্দোলনে গিয়ে পরিবারের কথা না শুনে ভুল করেছিলাম।

আহত হয়েছি দীর্ঘদিন বিছানায় ছিলাম, এবং আওয়ামী লীগের দোসরদের হুমকি ধামকিতে দিনরাত পার করেছি। আওয়ামী দোসরদের নিয়ে প্রশাসনের লোকজন এমন আয়োজন আওয়ামী লীগকে পূর্ণবাসন ছাড়া কিছুই না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, যাদের নাম বলা হচ্ছে তারা আসামি কিনা সেটা পুলিশ ও আদালত বলতে পারবে। আদালতে কোন কাগজ এখন পর্যন্ত উপজেলায় আসেনি। মানুষজন তাদের ভিন্নভাবে দেখছে, সরকার এখনো তাদের বহাল তবিয়তে রাখে তাহলে ইউএনও’র করার কিছু নাই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 21 minutes আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 17 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক