হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালে সেবার মান নিয়ে রোগীদের অভিযোগ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। যার অধিকাংশ শিশু। চিকিৎসকেরা বলছেন, শিশুদের বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। নতুবা ডায়রিয়া আক্রান্তের সংখা বাড়বে।

সন্ধ্যা হতেই কনকনে ঠান্ডা জানান, দিচ্ছে পৌষের দাপট। দিনে সূর্যের তাপে ভোগান্তি কিছুটা কমলেও বিকেল থেকে শীতের তীব্রতা শুরু হয়। বাধ্য হয়ে ঘরমুখী হতে হচ্ছে সবার। তবে জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করেই কাজ করতে দেখা যাচ্ছে কৃষক ও দিনমজুরদের। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এক সপ্তাহ ধরে বাড়ছে রোগী। রাণীশংকৈল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৬ ডিসেম্বর ৭ জন শিশুসহ ১২ রোগী চিকিৎসাধীন ছিল। গত ২ সপ্তাহে এ সংখ্যা দাঁড়ায় ৭০-এ। যার মধ্যে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ৫০ জনের মত।

বুধবার (২৯ডিসেম্বর) সকাল ১১পর্যন্ত ৫ শিশুসহ ৭ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন ছিল। রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ছাড়াও নিউমোনিয়া কাশি শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। প্রতিনিয়ত শিশু বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা দেওয়া এবং ঔষধপত্র হাসপাতালে সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। রোগীর স্বজনদের দাবি ডায়রিয়া রোগীদের সঠিকভাবে খাওয়ার স্যালাইন সহ অনান্য কোন ট্যাবলেট ক্যাপসুল দেওয়া হয়না। এতে করে গরীব অসহায় রোগীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। পরিছন্নকর্মীরা হাসপাতালের ফ্লোর পরিষ্কার না করারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী রোগীরা। রোগীদের অভিযোগ হাসপাতালের বাথরুম ও ফ্লোরগুলোর ময়লার দুর্গন্ধে থাকা অনেক কষ্টকর।

রোগীদের খাবারের মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ, বয়লার মুরগীর মাংস দেওয়ার নিয়ম না থাকলেও প্রতিনিয়ত তা দেওয়া হচ্ছে। সরেজমিনে গেলে দেখা যায় রোগীদের বয়লারের মাংস, চালকুমরার ঝোল আর মোটা চালের ভাত দেওয়া হচ্ছে। রাণীশংকৈল ৫০ শয্যা হাসপাতালে বর্তমানে ১১ জন ডাক্তার রয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের হাসপাতালে না থেকে বেশিভাগ সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভুক্তোভোগী রোগীরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা সুমন পাটোয়ারি বলেন, রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো পরীক্ষা করা সম্ভব হয় না। অবকাঠামো অনুযায়ী উপকরণ নাই, অনেক মেশিন অচল হয়ে পড়ে আছে। ডাক্তার থাকে না, গেলে কোনো সেবা পাওয়া যায় না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংখ্যক লোকবল ও যন্ত্রপাতির ঘাটতি থাকায় মেজর অপারেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল কর্মকর্তা থাকলেও কোনো সার্জন ও গাইনোকোলোজিষ্ট না থাকায় মেজর অপারেশন ও সিজারের জন্য রোগীদের জেলা শহরে ছুটতে হয়। এক্স-রে মেশিন নষ্ট এবং মেশিন থাকার পরও সনোলোজিষ্ট ও ইসিজি অপারেটর না থাকায় রোগীদের এ পরীক্ষাগুলো বাইরে করাতে হচ্ছে। ফলে রোগীদের গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। শুধু তাই নয়, ঘাটতি আছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর বেলাতেও। জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে সেবার মান। একাধিক পরিচ্ছন্নতা কর্মীর পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র একজন। ফলে হাসপাতালের পরিবেশ অধিকাংশ সময় নোংরা ও অপরিষ্কার থাকে।

রোগীদের নিন্মমানের খাবার দেওয়ার বিষয়ে রানীশংকৈল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ চৌধুরী মুঠোফোনে বলেন খাদ‍্যের তালিকা দেওয়া আছে (আরএমও) ডা. ফিরোজ আলম আছেন তার সাথে যোগাযোগ করে মিলিয়ে দেখেন। যদি কোন অনিয়ম থাকে তাহলে প্রয়োজনীয় ব‍্যবস্হা গ্রহন করা হবে। খাদ‍্য ও পথ‍্য সরবরাহের দ্বায়িত্বরত ইজরাদার হেদায়তুল্লার কাছে রোগীদের নিন্মমানের খাবার পরিবেশন ও বয়লার মাংসের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন বয়লার মুরগীর মাংস তো মানুষই খাই, সেজন্যই মাঝেমধ‍্যে সেটা হাসপাতালের রোগীদের দেওয়া হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুদের আক্রান্তের হার বেশি। শিশুদের যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এ ছাড়া শিশুদের পুষ্টিকর খাবার বেশি বেশি দিতে হবে। বয়লার মুরগীর মাংস রোগীদের দেওয়া নিষেধ আছে, তবে এরকম কিছু প্রমান পেলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। হাসপাতালের ফ্লোর বাথরুম অপরিষ্কার দুর্গন্ধে রোগীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পরিছন্নকর্মীর সংখ্যা কম বলেই এই অবস্থা। আমি ব্যক্তিগতভাবে নিজ অর্থায়নে একজন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিয়েছি। খুব শীঘ্রই এসব সমস্যা আর থাকবেনা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 9 minutes আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 4 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 12 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 19 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক