হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরশহরে এই প্রথম অবকাশ কেন্দ্র মিনি পার্কের উদ্বোধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পৌরশহরে প্রথমবারের মতো একটি অবকাশ কেন্দ্র তৈরি হলো। উপজেলা পরিষদের সমস্ত পুকুর পাড়ে রাস্তা নির্মাণ, আলোকসজ্জা, বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে এই অবকাশ কেন্দ্র বা মিনি পার্কের। পৌরসভা সহ রানীশংকৈল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে যেটি ছিলো দীর্ঘদিনের স্বপ্ন।

সকাল কিংবা বিকালে সরাদিনের কর্মব্যস্ততা শেষে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে স্ব-পরিবারে ঘুরে যেতে পারবেন অবকাশ বঞ্চিত মানুষেরা। রানীশংকৈল উপজেলা প্রশাসনের অর্থায়নে এবং ইউএনও’র নিবির তদারকির মাধ্যমে সোমবার ২২ নভেম্বর সন্ধায় এই মিনি পার্কের উদ্বোধন করেন, ঠাকুরগাঁও- ২-আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ও ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর ইসলাম। উপস্থিত শুভেচ্ছা বক্তব্যে দুই সাংসদ বলেন, সত্যি রানীশংকৈল উপজেলা পরিষদে এরকম একটি মিনি পার্ক তৈরি করায় ইউএন’র প্রশংসা না করে পারা যায় না। ইউএনও’র উদ্যোগে এরকম একটি মহৎ কাজ রাণীশংকৈলবাসী অনেকদিন মনে রাখবে। তারা আরও বলেন, পরিষদে আসা অনেকেই এই ৫ ৩০ মিঃ দৈর্ঘ্য এ রাস্তায় ঘুরে যাওয়া, শারীরিক ব্যয়াম, পরিবারকে নিয়ে অবসর সময় কাটাতে পারবে এবং বিভিন্ন জায়গায় স্থাপিত কনক্রিটের তৈরি ছোট ছোট বেঞ্চে বসে বিশ্রাম নিতে পারবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার এটি একটি নতুন মাত্রা হিসেবে যোগ হলো।

প্রসানের উদ্যোগে এরকম একটি জনকল্যাণকর কাজ সচরাচর চোখে পড়েনা বলে স্থানীয় সুধি সমাজ মনে করে বলেন, এই পৌরশহরে অবকাশ সময় পার করার মতো কোন স্থান ছিলোনা। এটি হওয়াতে অনেকেই অনাসয়ে ঘুরে যেতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক মোঃ ইয়াশিন আলী, সাবেক মহিলা সংরক্ষিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোছাঃ সেলিনা জাহান নিলটা, রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান মোঃ শাহরিয়ার আজম মুন্না, রানীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, আ’লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ,আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বৃক্তিবর্গ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 14 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 21 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক