হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা

অনুসন্ধানী প্রতিবেদন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে বে-সরকারী হাসাপাতাল ও ক্লিনিকে চিকিৎসার নামে চলছে অপচিকিৎসা। সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অপচিকিৎসা দিয়েই চলছে বে-সরকারী ক্লিানিক, হাসপাতাল ও প্যাথলজি। এই সমস্ত সেবা দানকারী প্রতিষ্ঠানে ভুল চিকিৎসায় প্রাণও গেছে অনেকের। হয়রানী ও ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে এমন রোগীর সংখ্যাও নেহায়েত কম নয়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে একাধিকবার জরিমানার টাকাও গুনাসহ জেলও খাটতে হয়েছে মাদকসহ ভুল চিকিৎসা ও সরকারী ঔষধ রাখার দায়ে। বিশাল সাইনবোর্ড লাগিয়ে বিলাস বহুল ভবনসহ নিম্নমানের ভবন ভাড়া করে সরকারী নিয়ম-নীতির কোন কিছু না মেনেই চলছে বে-সরকারী ক্লিনিক, হাসপাতাল ও প্যাথলজি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে এই সমস্ত ক্লিনিক, হাসপাতাল ও প্যাথলজির নিবন্ধন নেয়। উল্লেখ নিবন্ধনে এই সমস্ত হাসপাতাল গুলোতে যদি অনুমোদন থাকে ১০ শয্যা বেড সেখানে রাখে ১৫ শয্যা, আর ১৫ শয্যা থাকলে রাখে ২৫ শয্যা।নিবন্ধনে মেডিসিন, সার্জারী, গাইনী ও অবস্ বিষয়ে সেবা দানের কথা লেখা থাকলেও মুলত নেই কিছুই। অপরিচ্ছন্ন পরিবেশে হাতুড়ে নার্স দিয়ে রোগীদের সেবা প্রদান করা হয়। ভাড়া করা ডাক্তার দিয়ে চলে এই সমস্ত ক্লিনিক, হাসপাতাল ও প্যাথলজি। সার্বক্ষনিক এমবিবিএস ডাক্তারের বদলে থাকে ম্যানেজার, ওয়ার্ডবয় ও ক্লিনিক মালিক নিজেই। তারাই মূলত এই সেবা প্রতিষ্ঠানগুলো দেখভাল করেন। অ্যানেসথেটিস্ট (অজ্ঞানকারী ডাক্তার) ছাড়াই করা হয় বিভিন্ন রোগের অপারেশন। উল্লেখ্য নিশ্চয়তা দিয়ে বলতে চাই ঠাকুরগাঁও বে-সরকারী স্বাস্থ্য সেবায় একটি অপারেশন রুগীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তিন থেকে চার জন ডাক্তার থাকার কথা। কিন্তু সার্জেন আর অ্যানেসথেটিস্ট (অজ্ঞানকারী ডাক্তার) ছাড়া সহকারী সার্জেন বা ডাক্তার কোন দিনেই রুগীর ভাগ্যে জোটেনা কারণ সেই সহকারী ডাক্তারের কাজটি করেন কথাকথিত ওয়ার্ড বয়, ম্যানেজার ও নামধারী মালিক নিজেই।

ক্লিনিকের সাইনবোর্ডে কিছু সুনামধন্য ডাক্তারের নাম লেখা থাকলেও তারা কখনো আসে না ক্লিনিকে। ঠাকুরগাঁও একমাত্র আধুনিক সদর হাসপাতালে গ্রামাঞ্চল থেকে আসা রোগীদের ভাগিয়ে আনার জন্য রয়েছে একাধিক নিয়োজিত দালাল। রোগী আনলেই পায় নির্দিষ্ট হারে কমিশন। বে-সরকারী ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন অপারেশন করা রোগী অভিযোগ করেন বে-সরকারী হাসপাতালে এসেছি ভালো চিকিৎসার জন্য সার্বক্ষণিক ডাক্তার ও নার্স পাব বলে। কিন্তু এখানেও এসে দেখি দূর্গন্ধযুক্ত পরিবেশ ও সেবার মান নিম্ন।রোগীরা জানায়, কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক কোন সমাধান মেলে না কারণ ক্লিনিকে সার্বক্ষণিক ডাক্তার নেই। অপারেশন করে গেছে তারপর থেকেই আর ডাক্তারের দেখা মেলেনা। কম টাকায় ভাল চিকিৎসা সেবা পাওয়ার আশায় এই সমস্ত ক্লিনিক ও হাসপাতালে এসে রোগীরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। ভর্তি হওয়ার সময় চুক্তি (প্যাকেজ) হয় যে টাকা, সে টাকায় অপারেশন থেকে শুরু করে শেলাই কাটা পর্যন্ত ঔষধ সরবরাহ করবে ক্লিনিক কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে এই সমস্ত ঔষধও নাকি নিম্নমানের। যাই হোক এসব দেখার কথা যেসব কর্তাবাবুর তারা তো রয়েছেন অজ্ঞাত কারণে নিরব ভুমিকায়। এই সমস্ত বাহারি নামে ক্লিনিক, বে-সরকারী হাসপাতাল ও প্যাথলজিসহ ডায়াগনিষ্টিক সেন্টারে লাইসেন্স নবায়ন করতে হয় জেলা সিভিল সার্জেন অফিস কর্তৃক।সিভিল সার্জেন অফিস সূত্রে জানা যায়, আরো নতুন এই সমস্ত প্রতিষ্ঠানের অনুমতির জন্য বেশ কিছু কাগজ জমা রয়েছে। সম্প্রতি বেশ কিছু বে-সরকারী সেবা দানকারী প্রতিষ্ঠানে বিভিন্ন গনমাধ্যমের প্রকাশিত সংবাদের ভিক্তিতে ও সিভিল সার্জেনের একান্ত প্রচেষ্ঠায় জেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি রোধে নানা পদক্ষেপ লোক চক্ষুর নজরে আসলেও অজ্ঞাত কারণে কিছু দিন পর আবারো আগের মতোই লক্ষণীয়। জানা যায়, কিছু সংখ্যক ক্লিনিক, হাসপাতাল ও প্যাথলজির লাইসেন্স নবায়ন হয় রাজনৈতিক ব্যক্তিদ্বয়ের হস্তক্ষেপে।

বর্তমান প্রেক্ষাপটে বে-সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোতে অনিয়ম-দূর্নীতির লক্ষণীয় বিষয় সমূহ: সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, ডিপ্লোমা ধারী নার্স, প্রশিক্ষণ প্রাপ্ত ওয়ার্ড বয়, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, অপারেশনের ঔষধ কেনার তালিকা, চিকিৎসারত রুগীদের ঔষধ লিখে দেয়া নিয়ে রয়েছে নানা বির্তক।

অপারেশন রুগীদের ঔষধসহ চুক্তিবদ্ধ না হওয়ার ক্ষেত্রে একাধিকবার জেলা স্বাস্থ্য সেবার সিভিল সার্জেনসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির লিখিত নিষেধ আজ্ঞা জারি করলেও তা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ। সরকারী হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মূল্যে তালিকা আর বে-সরকারী হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মূল্যে তালিকার নেই কোন মিল। কিছু প্যাথলজির মালিক নিজেরাই রুগীর কথা শুনে মোবাইলে ডাক্তারের সঙ্গে কথা বলে পরীক্ষা-নিরীক্ষা করাসহ চিকিৎসাপত্র লিখে দেওয়া। কিছু কিছু সেবাদানকারী প্রতিষ্ঠানে বহিরাগত ডাক্তার গন রুগী দেখার আগেই ভিজিট নেন (বিষয়টি অমানবিক)। বিভিন্ন ক্লিনিক, প্যাথলজিসহ নামে বেনামে যততত্র অ্যাম্বুলেন্সের ছড়াছড়ি। যাদের নেই কোন অ্যাম্বুলেন্সের সরঞ্জামাদিসহ রেজিস্ট্রেশন তাই অসহায় রুগীদের জরুরী ভাবে গাড়িতে তুলে অক্সিজেন বিহীন ৩-৪ ঘন্টায় রংপুর পৌঁছাসহ নানা অনিয়ম।

সাধারণ জনগন এই সমস্ত অনিয়ম দূর্নীতি ও ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সর্বোচ্চ কর্তাবাবুর আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

আর একটি বিষয় না বললেই না সেটি হলো যে-সব রুগির অপারেশন করা হয় তাদের কাছ থেকে তিন সেট ওষুধসহ সব উপকরণ কেনায় তারা অপারেশন থিয়েটারে এক সেট ব্যবহার করে আর বাকী দুই সেট পরে মেডিসিন ডিস্পেন্সারিতে বিক্রয় করে দেয় অথবা তাদের মেডিসিন কর্ণারে রেখে দেয়। যা তারা পরে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। প্রশাসনের এই সব ঠকবাজি গুলো বিবেচনায় এনে শাস্তির ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে পড়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 4 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »