হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁও বিএনপি রাজনীতির এক প্রদীপকে হারিয়ে কাঁদছে নেতাকর্মীরা। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন নিজেকে। কর্মগুণে সবার আপন হয়ে উঠেছিলেন। প্রিয় তৈমুর ভাইকে আর দেখা হবে না প্রিয় শহর ঠাকুরগাঁওয়ে। প্রয়োজনে, অপ্রয়োজনে ডাক পড়বে না। থেমে গেল তার অবিরাম পথচলা।

রোববার (৩মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলার (সাবেক) চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব। তার বয়স হয়েছিল ৭৫ বছর। গণমানুষের এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারে তার স্ত্রী ও দুই মেয়ে ও তিন ছেলে সন্তান আছেন। একজন সন্তান আগে মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর খবর নিজ জন্ম ভূমিতে এসে পৌঁছলে কেঁদে উঠে মানুষ। এমন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না কেউ। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি তিন দিনব্যাপী শোক প্রকাশ এবং এ সময় কালো ব্যাজ ধারণসহ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত আকারে উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তৈমুর রহমানের আকস্মিক মৃত্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

কেউ বলে-জনতার তৈমুর ভাই, কেউ বলে- গণমানুষের নেতা। আবার কেউ বলে- রাজনীতির অভিভাবক। সবকিছু উপেক্ষা করে পরপারে পাড়ি জমালেন এই বীরমুক্তিযদ্ধা। তার মৃত্যুতে শোকে কাতর ঠাকুরগাঁও। তার অকাল মৃত্যুতে জেলার সব মতের, সব পথের মানুষের অকৃত্রিম ভালোবাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষিক্ত হলেন ভালোবাসার অকৃত্রিম বন্ধনে। দীর্ঘ চার দশকে জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করেছেন।

বিএনপির নেতারা বলেন, অভিভাবককে হারালাম। ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনের একজন অভিভাবক ছিলেন তৈমুর রহমান। তার মৃত্যু শূন্যতা তৈরি করলো। তৈমুর রহমান দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ একজন নেতা ছিলেন। তিনি ছিলেন খুবই শান্তিপ্রিয়। সকল দলের নেতাদের প্রতি তিনি খুবই শ্রদ্ধাশীল ছিলেন।

গেল বছরের ১৫ ডিসেম্বর ফুসফুসে টিউমার অপারেশনের জন্য ভারতে চিকিৎসার জন্য যান। ভর্তি হন দেশটির মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে। সম্প্রতি সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে তিনি সুস্থ্য ছিলেন। হাসপাতাল থেকে তাঁকে ছাড়প্রত্র দিয়েছিল। তার একটি রক্তের পরীক্ষার রিপোর্টের জন্য তিনি সেখানে লজে ছিলেন। আগামী ৮-৯ মার্চের মধ্যে তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু রোববার বিকেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালিন তিনি মারা যান।

তিনি ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি তিনবার ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯০ সালে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন। সদর উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক