হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে ইটভাটা-ভোগান্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ঘেরা রঙিন দোতলা ভবন। পরিপাটি সব শ্রেণিকক্ষ। কিন্তু বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা। সেখানে কাঠ পুড়িয়ে ইট করা হচ্ছে। ইট ও কাঠ পোড়ানোর উৎকট গন্ধ, কালো ধোঁয়া এবং ধুলাবালুতে চারপাশ ভরে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ অবস্থা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টি ঘেঁষে এমএম ব্রিকস নামে ভাটাটি স্থাপন করা হয়েছে। ইটভাটার মালিক বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া পারভিন। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন–২০১৩ অনুযায়ী, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। ঠাকুরগাঁও জেলার সাবেক সিভিল সার্জন ও বক্ষব্যাধি চিকিৎসক আবু মো. খয়রুল কবীর বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিশুরা হাঁপানি, সর্দি-কাশি, নিউমোনিয়া, অ্যাজমা ও অ্যালার্জিতে আক্রান্ত হতে পারে।

ইটভাটার আশপাশের স্কুলের শিশুরা সব সময় এসব রোগে আক্রান্তের ঝুঁকিতে থাকবে। কারণ, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা কম। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের দুই পাশ ঘিরে চলছে ইট তৈরির কাজ। পূর্ব দিকে বিদ্যালয় ভবনের ১০০ গজ দূরে ইট পোড়ানোর চিমনি। চিমনির চারদিকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কাঠ। শ্রমিকেরা সেই কাঠ চুল্লিতে ফেলছেন। রাস্তা দিয়ে চলাচল করছে মাটি বহনকারী ট্রলি। শিক্ষার্থীদের অভিযোগ, একটু বাতাস উঠলেই ইটভাটার ধুলাবালু উড়ে এসে চোখে-মুখে পড়ে।

চিমনির কালো ধোঁয়া ও কালিতে শরীর কালো হয়ে যায়। পোড়া গন্ধে পেট ফুলে আসে। শ্রেণিকক্ষে কালির স্তর জমে যায়। চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা আকবার আলী বলেন, কয়েক দিন আগে মেয়ের চোখ ফুলে পানি পড়তে শুরু করে। সেটার জন্য ঠাকুরগাঁওয়ে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক তাঁকে জানান, মেয়ের চোখে ছাই পড়েছিল। আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৯ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে সেখানে ৭৯ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক আছেন পাঁচজন।

প্রধান শিক্ষক দেওয়ারা বেগম বলেন, ইটভাটাটি শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাতাস শুরু হলে ইটের গুঁড়া ও ধুলা উড়ে এসে চোখে-মুখে পড়ে। এ কারণে অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই বাচ্চারা শরীর খারাপ লাগছে বলে ছুটি নিয়ে বাড়ি চলে যায়। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকেরাও অসুস্থ হয়ে পড়েন। এ কারণে দিন দিন বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না।

ইটভাটার মালিক আলেয়া পারভিন বলেন, ‘আমার ভাটায় অনেক বছর ধরে ইট পোড়ানো হচ্ছে। এত দিন কেউ অভিযোগ করেননি। আর অভিযোগ না থাকায় ধরে নিতে হচ্ছে, ইটভাটার কারণে স্কুলের বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে না।’ বালিয়াডাঙ্গী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ জানান, বিদ্যালয় ঘেঁষে ইটভাটা চলার বিষয়টি নজরে এসেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেবেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমান বলেন, অবৈধ কোনো ইটভাটাই চলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 11 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 18 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 18 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 18 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 21 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 24 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক