হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বিএনপির উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস জ্বালানি খাতে ব্যাপক অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট, ২০২২ ৭:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ দেশ আজ দেউলিয়ার পথে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি গত মাসে বলেছে বাংলাদেশের ঋণের পরিমান ছিলো ৯ লক্ষ কোটি টাকা। বর্তমানে ডলারের মূল্য বৃদ্ধি পেয়ে ৯৫ টাকায় দাড়িয়ে সে ঋণ এখন প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এত ঋণ শোধ করবেন কিভাবে? দেশের মানুষের কাছে কেড়ে নেবার আর কি রয়েছে বলে উল্লেখ করেন — বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম -মহাসচিব হারুনুর রশীদ এমপি।

১ আগস্ট রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সারাদেশে বিদ্যুতের লোড শেডিং, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির এবং জ্বালানি খাতে ব্যপক অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। হারুনুর রশীদ বলেন, আপনারা অনেক উন্নয়নের কথা বলে বলে দেশের প্রতিটা মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন। দেশের ৫০ বছর বয়সেও আপনারা দেশের মানুষকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করছেন। ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। আর কত বঞ্চিত করবেন। সে দিন বেশি দূরে নেই যেদিন দেশের সাধারণ মানুষ গণভবন ঘেরাও করে তাদের অধিকার আদায় করবেন। ডিসি, এসপি দের উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরও আমরা আর কিভাবে প্রতিবাদ করলে আপনাদের খারাপ লাগবেনা? আমরা সরকারের অন্যায় অবিচারের প্রতিবাদ করলে, দ্রব্যমূল্রের উর্ধ্বগতির প্রতিবাদ করলে আপনাদের গায়ে জ্বালা আসে কেনো? এটা একটা স্বাধীন রাষ্ট্রের জন্য অশনি সংকেত।

সরকারের পায়ের নিচে মাটি নেই , উল্লেখ করে তিনি বলেন, সরকার বলেছে তারা নান উন্নয়ন করছে। মেশে এত উন্নয়ন করছে যে তারা দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারছে না। ছোট্ট ছোট্ট এলাকার নির্বাচনেও তারা মায়ের কোলের শিশুর মর্মান্তিক মৃত্যু উপহার দিচ্ছে। ঠাকুরগাঁও জেলায় যা করেছে তারা। তারা বুঝে ফেলেছে তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, এ বিদ্যুৎ প্রকল্পে ১৩ বিলিয়ন টাকা খরচ করে রাশিয়ার একটি কোম্পানির মাধ্যমে তৈরী করছেন। একই প্রকল্প ভারতে তৈরী হচ্ছে ৩.৫ বিলিয়ন টাকায় আবার তুরস্কেও একই প্রকল্প তৈরী হচ্ছে ৩.৮ বিলিয়ন টাকায়। তাহলে বাংলাদেশে তা ১৩ বিলিয়নে কেনো তৈরী হচ্ছে ? এর জবাবদিহিতা কোথায় ? আমরা বাহির থেকে জ্বালানি, গ্যাস আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করছি।

অথচ পাশের জেলা দিনাজপুরে কয়লা উত্তোলনের অভাবে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকছে দিনের পর দিন। বিশেষজ্ঞরা বলছেন দেশের মাটিতে প্রায় ৪২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। গত ১৫ বছরে দেশের মানুষের অধিকার খর্ব করতে ব্যস্ত থাকায় এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা নজর দেবার সময় পাননি। যদি দিতেন সময় তবে দেশে আজ এ অবস্থার সৃষ্টি হত না। ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ সময় আরো বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিএনপির রংপুর বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 12 minutes আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 4 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 20 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক