হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তা সেতুর গল্প সহযোগিতা কামনা করছে। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বর্তমান বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য। দেশের অনেক নারী আজ তাঁদের শিক্ষা, প্রশিক্ষণ ও সৃষ্টিশীল কর্মের সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার (নিড) নামের একটি অনলাইন প্লাটফর্ম নারীদের স্বাবলম্বী করে আসছে। প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ঠাকুরগাঁও পৌরসভাধীন কলেজপাড়া এলাকায়।

২০২০ সালে অনলাইন প্লাটফর্ম (নিড) যাত্রা শুরু করে। এই গ্রুপটির মাধ্যমে প্রায় শতাধিক নারী স্বাবলম্বী হয়ে উঠেছে এবং এই গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৫৫ হাজার যারা নিয়মিত এই গ্রুপ থেকে কেনাকাটা করে। ক্রেতারা এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন ধরনের কুশন, পাটজাত পণ্য, শো-পিচ, গায়ে হলুদের গহনা ইত্যাদি ক্রয় করে থাকে।

গ্রামাঞ্চলের নারীরা ঘরে বসে এগুলো তৈরি করে তারা স্বাবলম্বী হতে পারবে সেই মাধ্যমটা সানজিদা শারমিন সেতু তৈরি করে দিয়েছে। তিনি তাদের শেখাচ্ছেন, কাজের বিভিন্ন উপকরণ দিয়ে তাদের কাজ করতে সহযোগিতা করছেন এবং সেই পণ্যগুলো বাজারে বাজারজাতকরণের চেষ্টা করছেন।

তার এই সংগ্রাম যুদ্বের গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে আরো একটি রুপকথা, সেতু সাধারণ নারীদের কথা ভেবে একটি ফ্লাট বাসা ভাড়া নিয়ে প্রথমত ২০ জনকে নিয়ে স্বল্প পরিসরে কাজ শুরু করে। যেটি বর্তমানে ১০০ জনেরও অধিক নারী এখান থেকে কাজ শিখেছে। ৪০ জন মহিলা নিয়ে তার এই ছোট রুমগুলোতে কোনরকম কাজ করে আসছেন। তাও আবার কাজ করার সেলাই মেশিন একটি মাত্র। এটি দিয়ে কোনমতো কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

স্বপ্ন অনেক বড় কিন্তু মেশিনের স্বল্পতা, জায়গার স্বল্পতার কারণে অনেক বেশি মহিলাদের নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না সেতুর। তার উৎপাদিত পণ্যগুলো কেনার মতো অনেক মানুষ আছে, বাজারে চাহিদাটাও কম নয় কিন্তু সে তুলনায় পণ্য উৎপাদনের জায়গা ও অর্থের যোগান দেওয়া তার সাদ্ধের বাইরে।

দিনরাত নিরলসভাবে পরিশ্রমী সেই নারী উদ্যোক্তা সেতু জানান, নারীদের কথা ভেবে শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছি। অনলাইন ভিত্তিক ফেইসবুক গ্রুপ যেখানে ৫০ জনেরও বেশি নারী উদ্যোক্তা কাজ করে, ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবারের আওতাধীন নিড প্রশিক্ষণ প্রকল্প যেখানে বিভিন্ন নারীরা হস্তশিল্প ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকে। সেখানে গ্রুপের উদ্যোক্তারায় ট্রেইনার হিসেবে নারীদের ট্রেইনিং করে থাকেন। ১০ জন অসহায় মহিলারা কুশন সহ অন্যান্য জিনিসপত্র তৈরি করে এখন স্বাবলম্বী। তারা দৈনিক তিন থেকে চার ঘণ্টা কাজ করে।

আমি এখন পর্যন্ত কারও কাছ থেকে কোনভাবে কিছু সহযোগিতা পাইনি। আমি আশা করবো আমার এই প্রতিষ্ঠানটিকে ঠাকুরগাঁওসহ দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে ঠাকুরগাঁওয়ের নারীরা মাথা তুলে দাড়াতে পারে এবং আমরা সকলকেই দেখিয়ে দিতে পারবো যে আমরা নারীরা অনেক কিছু করতে পেরেছি। সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই।

স্থানীয়রা জানান, সানজিদা শারমিন সেতু খুব পরিশ্রমি একজন নারী উদ্যোক্তা। আমরা দেখেছি তার এখানে ছোট বড় অনেক নারী আনন্দের সাথে কাজ করে এবং এখন পর্যন্ত অনেক নারীই নিজেদের পায়ে দাড়িয়েছেন। তবে তার প্রতি যদি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তার এই অনলাইন প্লাটফর্ম আরো অনেক বেকার নারীকে স্বাবলম্বী গড়ে তুলবে বলে আশা করেন তারা।

এদিকে সানজিদা শারমিন সেতুর প্রসংশা করে ঠাকুরগাঁও মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমার বলেন, আমরা জেনেছি সানজিদা শারমিন সেতু নামে একজন অনলাইন নারী উদ্যোক্তা যিনি সুন্দর সুন্দর কুশন, শো পিচ সহ বিভিন্ন পাটজাত পণ্য তৈরি করছেন। তার পণ্যগুলো খুবই সুন্দর। তার পণ্যগুলোর ভাল চাহিদা রয়েছে। তিনি অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় তার পণ্যগুলো বিক্রয় করে থাকে। তাকে আমরা স্বাগত জানায় এবং তিনি যদি আমাদের কাছে এসে সহযোগিতা চান আমরা সরকারিভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করব।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: শামসুজ্জামান জানান, ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার একটি নতুন মার্কেটপ্লেস হিসেবে গড়ে উঠেছে এবং বেশকিছু নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করার উদ্যোগ গ্রহণ করেছে যেখানে বেশকিছু নারী উদ্যোক্তাও গড়ে উঠেছে। তারা এর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এই অনলাইন মার্কেটপ্লেসটিকে আরো উন্নত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। এর মাধ্যমে নারীরা আর্থ সামাজিক উন্নয়নের এবং নারী ক্ষমতায়নের ভূমিকা রাখবে এমনটি আশ্বাস দেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 1 hour আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 2 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 3 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 5 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 5 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 10 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 11 hours আগে

শুধু আইন করে নয়,জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক