হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে দোকান ঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

স্টাফ রিপোর্ট || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজারে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে গায়ের জোরে কাজ বন্ধ, নির্মাণাধীন দেয়াল ভাঙচুর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে বিএনপির বহিস্কৃত নেতা আবু তালেবসহ তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ইখতিয়ার আহমেদ (৩১) আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার আহসান উল্লাহর ছেলে। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, ছোট বঠিনা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে বিএনপি নেতা আবু তালেব (৪৫), তার ভাই মোতালেব (৪০), আজিজুল হকের ছেলে নুর আলম (৩৫), মৃত লতিফের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), দেলোর ছেলে মো. শিমুল (২৫), দক্ষিণ বঠিনা গ্রামের ইজ্জত আলীর ছেলে আব্দুর মান্নান (৪৫), বৈকন্ঠপুর গ্রামের গোলাম মোস্তফা (৩৩), মো. রুহুল আমিন (৩৫) ও বিলপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে মোশারফ হোসেন (৪৫)।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইখতিয়ার আহমেদ তার ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। তবে একই এলাকার আবু তালেবসহ কয়েকজন ব্যক্তি ওই জমি জবরদখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছিলেন। গতকাল বিকেলে ইখতিয়ার আহমেদ তার জমিতে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধভাবে সেখানে অনধিকার প্রবেশ করে নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় নির্মাণাধীন দোকানঘরের প্রায় সাড়ে তিন ফুট উঁচু ইটের দেয়াল ভেঙে ফেলা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে দুজন ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে জমি থেকে বের করে দেন এবং জমিটি নিজেদের বলে দাবি করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা ভুক্তভোগীর হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে ভিডিওটি মুছে ফেলেন। পরে তারা ভবিষ্যতে জমিতে কোনো কাজ করা কিংবা থানায় অভিযোগ দিলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেন। পাশাপাশি ভুক্তভোগী ও তার পরিবারকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হামলার ভয় দেখানো হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ইখতিয়ার আহমেদ বলেন, এই জমি আমার পৈত্রিক সম্পদ। আমি বৈধভাবে দোকানঘর নির্মাণ করছিলাম। কিন্তু স্থানীয় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক কাজ বন্ধ করে দেয়, দেয়াল ভেঙে দেয় এবং আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। আমি চাই আইন নিজের গতিতে চলুক এবং এ ধরনের জবরদখল ও হুমকি বন্ধ হোক।
অন্যদিকে, অভিযুক্ত আবু তালেব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি নিয়ে আগে কোনো সমঝোতা হয়নি। আমরা চাই বিষয়টি আইনের মাধ্যমেই সমাধান হোক। কাউকে ভয় দেখানো বা মারধরের অভিযোগ সত্য নয়। আমি জমির দাবি করেই সেখানে গিয়েছি।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, অভিযুক্ত আবু তালেব দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ইখতিয়ার আহমেদ তার নিজস্ব জমিতে দোকানঘর নির্মাণের কাজ শুরু করলে হঠাৎ আবু তালেব লোকজন নিয়ে সেখানে উপস্থিত হয়ে জোরপূর্বক নির্মাণকাজ বন্ধ করে দেন। প্রকাশ্যেই নির্মাণাধীন দেয়াল ভাঙচুর করা হলেও ভয়ের কারণে কেউ তখন প্রতিবাদ করার সাহস পাননি।

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ওই জমি নিয়ে আগেও বিরোধ ছিল। আবু তালেব প্রভাবশালী হওয়ায় অনেকেই মুখ খুলতে চান না। কেউ নিজের জমিতে কোনো কাজ শুরু করলেই ভয়ভীতি দেখানো হয়। এটি নতুন কোনো ঘটনা নয়।

স্থানীয়দের অভিযোগ, আবু তালেব ও তার সহযোগীরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন। তারা বলেন, রাজনীতির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যার জমি, সে তার জমিতে কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু এখানে জোরপূর্বক বাধা দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 55 minutes আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 21 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 21 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 23 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক