হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে দুর্নীতির দায়ে ৩ জনকে বদলি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্স: দুর্নীতির অভিযুক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও দুদকের মামলার আসামি শহিদুল ইসলাম এবং সহকারী ভূমি কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকারসহ তিনজনকে বদলি করা হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরবর্তী কর্মস্থল হিসেবে মো. শহিদুল ইসলামকে ডিমোশন দিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রবিউল ইসলামকে চররাজিবপুর উপজেলা ভূমি অফিসে ও সদরের সালন্দর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শ্রী খগেন্দ্র নাথ সরকারকে গাইবান্ধার সাঘাটা জুমারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিসহ গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে বাজারমূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করেন। এরপর সেই জমি সরকারি প্রকল্প বাস্তবায়নে উচ্চমূল্যে বিক্রি করেন সরকারের কাছে। শুধু তাই নয় টিসিবির পণ্য প্যাকেটজাত করণে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মাত্র এক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক হয়েছে কর্মচারী শহিদুল। হঠাৎ করেই এত সম্পদের মালিক হওয়ায় শহরজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। ডিসি অফিসে সামান্য বেতনের তৃতীয় শ্রেণির কর্মচারী এখন ঠাকুরগাঁও শহরের বড় মাঠের পাশে নির্মাণ করছে পাঁচ তলা বিশিষ্ট আলিশান বাড়ি। বাড়িটিতে রয়েছে লিফটের ব্যবস্থাও।

এছাড়াও শহরে ৮ শতক জমির ওপর বসতভিটা, সদরের শিংপাড়া এলাকায় তার ৬০ শতক জমি ও আবাদি ১ একর জমি রয়েছে বলে জানা গেছে। তবে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে ব্যপক অনিয়ম- দূর্নীতি ও সেবা নিতে এসে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ওঠে। খগেন্দ্রনাথ জেলা শহরের কলেজপাড়া, আশ্রমপাড়া হলপাড়া ও আটগ্যালারিসহ বিভিন্নস্থানে একাধিক বাড়ি স্থাপনা নির্মাণ করে বলে জানা গেছে।

অপরদিকে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ও ঘুষ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ ওঠে।জেলা প্রশাসক কার্যালয়ে থাকা কালে শহিদুল ইসলামের যোগসাজসে গ্রামের সহজ সরল মানুষের জমি কম দামে কিনে সরকারি প্রকল্পে উচ্চ মূল্যে বিক্রির সহায়তা করে রবিউল। তবে সরকারের প্রকল্পে বিক্রিত জমির বিষয়ে শহিদুল ইসলাম ও রবিউল ইসলামের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত থাকলেও তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানা গেছে।

গত সোমবার (৩ জুন) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ স্লোগানে আয়োজিত গণশুনানিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সামনে তাদের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতা অপব্যবহার ও ঘুষ বাণিজ্যসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপিত হয়। আর তাদের বদলির খবরে স্বস্তি প্রকাশ করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শাস্তির দাবি তুলেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ।

তারা বলছেন, শুধু শহিদুল ও খগেন্দ্রনাথকে বদলি করলে হবে না এ জেলায় আরও বহু দুর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী বলেন শুধু দুর্নীতির অভিযোগে বদলিএমিনটি নয়। তাদের বিষয়ে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে সব মিলিয়েই বদলির নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 9 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 13 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক